Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পুজোর মুখে শিলচরে বিহারের ছিনতাইবাজ গ্যাং, ধৃত ৫

samayikprasanga by samayikprasanga
September 5, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে চোর পত্নীদের হাতে ধোলাই খেলেন ইউটিউবার

অনলাইন ডেস্ক : শিলচরে ধরা পড়লো বিহার থেকে আসা ছিনতাই চক্রের পাঁচ পান্ডা। পাঁচজনই বিহারের কিষানগঞ্জ এলাকার চরইপট্টির বাসিন্দা।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

গ্রেফতার করা হয়েছে সুরেশ সিং (৫৫), রাজ যাদব (৬২), মুকেশ যাদব (১৯), আনিস যাদব (১৯) ও সরবান শাহ (৩৮) এই পাঁচজনকে। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার নিউ শিলচর এলাকায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিউ শিলচর শাখার কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এই পাঁচজনকে পাকড়াও করা হয়। পুলিশের এক সূত্র জানান, জিজ্ঞাসাবাদ চালালে প্রথমত নানা বিভ্রান্তিকর কথা বলে পাশ কাটানোর চেষ্টা চালালেও পরবর্তীতে পাঁচজন স্বীকার করে যে দুর্গোৎসবের জমজমাট বাজারে ছিনতাইয়ের লক্ষ্যে দিন কয়েক আগে তারা শিলচরে এসেছে।

পুলিশের সূত্রটি আরও জানান, একথা স্বীকার করলেও শহরে তাদের অন্য কোনও সঙ্গী এসেছে কিনা, আর এখানে আসার পর তারা কোথায় ডেরা বেঁধেছিল এনিয়ে পাঁচজন এ পর্যন্ত মুখ খুলেনি। সূত্রটির কথায়, নিজেদের সঙ্গী ও কোথায় ডেরা বেঁধেছে, এসব তথ্য জানতে চাওয়ার পর ধৃতরা যেভাবে উল্টোপাল্টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে তা দেখে মনে হচ্ছে এরা খুব বড় মাপের পেশাদার গাঙের সদস্য। অনুমান করা হচ্ছে এদের আরও অনেক সঙ্গী পুজোর বাজারে ছিনতাই চালাতে এসে ভিড়েছে শিলচরে।

বুধবার পাঁচজনকে আদালতে পেশ করা হয়। এরপর আদালতের অনুমতিতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।

Tags: Assam PoliceBihar gangSnatching
Previous Post

অরুণাচলে খুন অসমের ট্রাক চালক, গ্রেফতার ৫

Next Post

জন্মসূত্রে ব্রাহ্মণ হয়ে এস সি সার্টিফিকেট, ডিসি-র রিপোর্টের পরও পার পেয়ে যাচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ !

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
জন্মসূত্রে ব্রাহ্মণ হয়ে এস সি সার্টিফিকেট, ডিসি-র রিপোর্টের পরও পার পেয়ে যাচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ !

জন্মসূত্রে ব্রাহ্মণ হয়ে এস সি সার্টিফিকেট, ডিসি-র রিপোর্টের পরও পার পেয়ে যাচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?