Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পুজোয় শিলচরে ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি “প্যাডেস্ট্রিয়ান জোন” ভাবনা থেকে সরল পুলিশ

ভাসানে অফিস পাড়ায় "ডিজে" বাজালে সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা

samayikprasanga by samayikprasanga
October 7, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শঙ্করদিঘির পুজোয় ডিজনিল্যান্ড ! থাকবে ফলের বাগান, সেলফি জোন

অনলাইন ডেস্ক : পুজোর তিনদিন সন্ধ্যার পর থেকে শিলচর শহরের ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার কথা ভাবলেও শেষপর্যন্ত এমন ভাবনা থেকে পিছিয়ে এলো পুলিশ। পুজোর দিনগুলোতে যান চলাচলের ব্যবস্থা থাকবে সেই অন্যান্য বছরের মতোই।

জানা গেছে, বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠকে ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত অংশকে পুলিশের পক্ষ থেকে ” পেডেস্ট্রিয়ান জোন”হিসেবে ঘোষণা করে যান চলাচল বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছিল। পুলিশের ভাবনা ছিল যানবাহনের ভিড় এড়িয়ে ওই অংশে শুধু পায়ে হেঁটে পুজোদর্শন করবেন দর্শনার্থীরা। যদিও কিছু পুজো কমিটির কর্মকর্তাদের আপত্তিতে এই ভাবনা থেকে সরে আসতে হয় পুলিশকে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন, আগে তারা ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত অংশ “পেডেস্ট্রিয়ান জোন”হিসেবে ঘোষণার কথা ভাবলেও তা আর কার্যকর হচ্ছে না। শহরে পূজোর তিন দিন যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে অন্যান্য বছরের মতোই। পুরানো ব্যবস্থায় পুজোর তিনদিন সন্ধ্যার পর ক্যাপিটাল মোড় থেকে নাজিরপট্টি পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল।

ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত “পেডেস্ট্রিয়ান জোন” ঘোষনার ভাবনা কার্যকর করা সম্ভব না হলেও এবার ভাসানে “ডিজে”বাজানো নিয়ে আরোপিত হয়েছে কিছু নিষেধাজ্ঞা। ভাসানের দিন সেন্ট্রাল রোড হয়ে প্রতিমা নিয়ে যাওয়া পুজো কমিটিগুলোকে ডাকবাংলো মোড়ে পৌঁছার পর বন্ধ করে দিতে হবে “ডিজে”। আর রংপুরের দিক থেকে  প্রতিমা নিয়ে আসা কমিটি গুলোকে সদরঘাটে বিবেকানন্দ রোটারিতে পৌঁছার পর একইভাবে “ডিজে” বন্ধ করে দিতে হবে। অর্থাৎ ভাসানে অফিস পাড়ায় বন্ধ থাকবে “ডিজে” বাজানো।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিগত দিনের অভিজ্ঞতায় দেখা গেছে ভাসানের সময় শেষ পর্বে অফিস পাড়ায় পৌঁছার পর নাচানাচির মাত্রা বেড়ে যায়। এতে বিলম্ব ঘটে ভাসানে । তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পূজা কমিটি গুলো প্রতিমার সঙ্গে যেসব ডিজে বাহী গাড়ি নিয়ে যাবে ডাকবাংলা মোড় ও বিবেকানন্দ রোটারিতে পৌঁছার পর সেসব গাড়ি আলাদা করে সরিয়ে নিয়ে যাওয়া হবে ভিন্ন পথে। কিন্তু কিছু পুজো কমিটির পক্ষ থেকে বলা হয় ডিজে বাহী গাড়িতে থাকে জেনারেটরও। জেনারেটর সরিয়ে নিলে অন্ধকার হয়ে পড়বে প্রতিমাবাহী গাড়ি। তাই শেষ পর্যন্ত ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হয় ডিজে ও জেনারেটরবাহী গাড়ি প্রতিমাবাহী গাড়ির সঙ্গে থাকলেও ডাকবাংলো মোড় এবং বিবেকানন্দ রোটারিতে পৌছার পর বন্ধ করে দিতে হবে ডিজে। আর যেসব কমিটি এই নিষেধাজ্ঞ অমান্য করবে সেসব কমিটির সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

Tags: Assam Policedurgapuja 2024
Previous Post

আন্তঃধর্ম জমি কেনাবেচায় সরকারি বাধা: হাইকোর্টের নির্দেশে খুলল জট

Next Post

প্রশাসনের গেরোয় শহরের পূজা

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

প্রশাসনের গেরোয় শহরের পূজা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?