Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পিঙ্কি রায় হত্যা, অভিযুক্তের কড়া শাস্তির দাবি

samayikprasanga by samayikprasanga
July 19, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
যুবতী হত্যাকে ঘিরে উত্তেজনা রাঙ্গিরখাড়িতে, পুলিশের গুলি

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : পিঙ্কি  রায় হত্যাকান্ডকে ঘিরে মঙ্গলবার রাতে মৃতদেহ নিয়ে শহরের রাঙ্গিরখাড়ি এলাকায় অবরোধের সময় হাঙ্গামায় জড়ানো দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
     গ্রেফতার করা হয়েছে শহরের সুভাষ নগর এলাকার রনক দেব, চেংকুড়ি রোডের রূপক দাস, শরৎপল্লীর  অমন পাল, সেকেন্ড লিংক রোডের অরুন দাস, কলেজ রোডের অভিজিৎ দাস, শ্যামানন্দ লেনের অরিন্দম পাল, দাস কলোনির বিনয় দাস, সোনাই রোডের শেখর শীল এবং করিমগঞ্জ জেলার বদরপুরের রাজা দাস ও প্রীতম পাল এই ১০ জনকে। গ্রেফতারের পর দশ জনকে পুলিশ বুধবার আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাদের প্রেরণ করা হয়েছে হাজতে।
      পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, মঙ্গলবার রাতে অবরোধ চলাকালীন উশৃঙ্খল লোকেদের পাথর বর্ষণে আহত হয়েছেন পাঁচজন নিরাপত্তারক্ষী।
      এদিকে বিজেপির এক প্রতিনিধি দল এ দিন পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে পিংকি হত্যাকাণ্ডে যারা যারা জড়িত তাদের  দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করার জন্য দাবি জানান। বিজেপির প্রতিনিধি দলে ছিলেন জেলা সভাপতি বিমলেন্দু রায়, অভ্রজিত চক্রবর্তী, গোপাল রায়, মিত্রা রায় সহ অন্যান্যরা ‌। বিমলেন্দু বাবুরা পরবর্তীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, যেভাবে পিংকিকে হত্যা করা হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আগামী দিনে আর কেউ যাতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় এর জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি জরুরী।সঙ্গে অবশ্য তারা পুলিশের উপর হামলার ঘটনায় যাতে নিরীহ কেউ শাস্তি না পায় এ নিয়েও জোর দেন।  বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল ও পৃথকভাবে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি র ব্যবস্থা করার দাবী জানা ন।
       তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সজল বনিক, রাহুল আমিন লস্কর ও কুশল দত্ত প্রমুখ।

Tags: Assam PoliceBJPcachar spCM Himanta Bishwa SharmaPinky roy murder
Previous Post

খসড়ার গণ-শুনানির নামে ছেলেখেলা চলছে!

Next Post

সঙ্গী সহ দিল্লিতে সন্ধান মিলল জ্যোতিরাদিত্যের

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
সঙ্গী সহ দিল্লিতে সন্ধান মিলল জ্যোতিরাদিত্যের

সঙ্গী সহ দিল্লিতে সন্ধান মিলল জ্যোতিরাদিত্যের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?