Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পার্টিতে ২০ মাসের শিশু সন্তানের মুখে মদ- সিগারেট দিলেন মা !

samayikprasanga by samayikprasanga
June 13, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
পার্টিতে ২০ মাসের শিশু সন্তানের মুখে মদ- সিগারেট দিলেন মা !

অনলাইন ডেস্ক : এসব কিসের পরিচায়ক? বিকারগ্রস্ততা না সামাজিক অধঃপতন ? তবে ব্যাপারটা যাই হোক, সমাজ যে ক্রমেই ভয়ংকর পথে এগিয়ে চলেছে, দুটি ঘটনা থেকে স্পষ্ট হয়ে উঠেছে তা।

কান্না করায় গত ১ জুন শিলচর সোনাই রোড ফ্যাক্টরি লেনে অবুঝ শিশুর শরীর গরম হাতা দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন বাবা- মা। এই দম্পতিকে পুলিশ সেদিনই গ্রেফতার করে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতে প্রকাশ্যে এলো শহরে শিশু সন্তানকে ঘিরে আরও এক মায়ের গা শিহরনকারী কার্যকলাপ। এবারের ঘটনা শহরের চেংকুড়ি রোড

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

বাঘা যতীন লেনের। স্বাস্থ্য বিভাগের কর্মী ওই মহিলা তার ২০ মাস বয়সী শিশু সন্তানের মুখে মদের গ্লাস সহ জ্বালানো সিগারেট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমন খবর পাওয়ার পর চাইল্ড লাইনের কর্মকর্তারা পুলিশ সহযোগে শিশু সন্তানকে বুধবার রাতে বাড়ি থেকে উদ্ধার করেন। সঙ্গে নিয়ে আসা হয় মহিলাকেও।

চাইল্ড লাইনের এক কর্মকর্তা জানান বুধবার রাতে তাদের কাছে ফোন আসে বাঘাযতীন লেনের ওই বাড়িতে পার্টি চলছে। পার্টিতে মহিলা তার শিশু সন্তানের মুখে মদের গ্লাস এবং জ্বলন্ত সিগারেট দিয়েছেন। অভিযোগকারী এসবের ফটোও পাঠান চাইল্ডলাইনের কাছে। ব্যাপারটার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই পুলিশের সহযোগে

ওই বাড়িতে অভিযান চালানো হয়। শিশুটিকে উদ্ধার করে রাখা হয় হোমে, সঙ্গে মহিলাকেও নিয়ে আসা হয় বাড়ি থেকে।

‌চাইল্ড লাইনের এক সূত্র জানান, রায় পদবীর ওই মহিলা জানিয়েছেন তিনি স্বাস্থ্য বিভাগের কর্মী। রাতে তার বাড়িতে পার্টি চলার কথাও স্বীকার করেছেন তিনি। জানা গেছে মহিলার পরিবার বাঘাযতীন লেনে ভাড়া বাড়িতে থাকেন।

বৃহস্পতিবার মহিলাকে সিডাব্লিউসি-র সামনে পেশ করা হয়। চাইল্ড লাইনের এক সূত্রটি জানান, মহিলার বিরুদ্ধে এবার এজাহার দায়ের করা হবে।

Tags: Assam PoliceChild line
Previous Post

সুজিতকে গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসে ধর্না, শিলচর বনধের হুমকি

Next Post

হাইলাকান্দিতে দিনদুপুরে খুন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

হাইলাকান্দিতে দিনদুপুরে খুন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?