Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পাচারকারীকে ধরতে গেলে পুলিশের উপর প্রাণঘাতী হামলা, গ্রেফতার ৪

samayikprasanga by samayikprasanga
May 14, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
পাচারকারীকে  ধরতে  গেলে পুলিশের উপর প্রাণঘাতী হামলা,  গ্রেফতার  ৪

অনলাইন ডেস্ক : অবৈধভাবে গরু মহিষ পাচারকারী পাখী মিয়াকে পুলিশ গ্রেফতার করতে সোমবার শেষ রাতে তার বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশের উপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। ফলে গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর চন্দন পাটোয়ারী দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ প্রাণ ঘাতী হামলার শিকার হলেও হাল ছাড়েনি পুলিশ । ইন্সপেক্টর সহ আরো ও। আহত পুলিশদের মেডিকেল পাঠিয়ে । গুমড়া কেন্দ্রের ইনচার্জ পঞ্চ পল্লব বরা বেসামাল পরিস্থিতি হলেও দলবল নিয়ে ফের অভিযানে নেমে গরু মহিষ পাচারের মূল নায়ক পাখী মিয়া, তার স্ত্রী আবিদা বেগম লস্কর, মেয়ে খুলচুমা বেগম বড় ভূঁইয়া, ছেলে রুহিত আহমদ বড় ভূঁইয়া কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে পশ্চিম কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তের নাতানপুর এলাকার পাখী মিয়া ওরফে আব্দুল ওয়াহিদ বড়ভূঁইয়া গরু মহিষ পাচারে জড়িত থাকায় তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান জারি রাখলেও কোন কিনারা করতে পারছে না পুলিশ। সোমবার শেষ রাতে গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর চন্দন পাটোয়ারী দলবল নিয়ে পাখী মিয়ার নাতানপুরের বাড়িতে অভিযান চালায় ।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এ সময়ে পাখী মিয়ার স্ত্রী আবিদা বেগম লস্কর মহিলা পুলিশ করবি দাস কে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে প্রাণ ঘাতী হামলা চালায়। আক্রমণের হাত থেকে মহিলা পুলিশকে বাঁচাতে সাব ইন্সপেক্টর প্রাণের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ায় কাবেরী দাস প্রাণে বাঁচলেও সাব ইন্সপেক্টরের মাথায় দা দিয়ে কুপ বসায় আবিদা । উল্লেখ্য আহত পুলিশদের রক্ষা করতে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন অন্য পুলিশরা। তাছাড়া রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র হাতে নিয়ে আক্রমণ চালাতে উদ্যত। সব মিলে বেসামাল পরিস্থিতিতে অভিযান সাময়িক স্থগিত রেখে ঘটনার স্থান ছেড়ে আসলেও ফের পাকড়াও অভিযানে নেমে সফল হয় পুলিশ। মা মেয়ে, বাবা ছেলে কে পুলিশ হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তের স্বার্থে বিশেষ করে পাচার চক্রের তথ্য সংগ্রহ করতে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে রাজি নয় পুলিশ । পুলিশের উপর আক্রমণের ঘটনায় গোটা সীমান্ত অঞ্চলে চাঞ্চল্য বিরাজ করছে। কারণ শান্তিপ্রিয় মানুষ শান্তিতে বসবাস করতে চান । হাতে গুনা দুষ্কৃতীদের এহানো ঘটনার এলাকায় অশান্তি বিরাজ করছে ।

Tags: Assam Policekatigorah
Previous Post

সিবিএসইতে দারুন ফল শিলচরের অরিন্দমের

Next Post

ভোট মরশুমে সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন ১৪ জন

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ভোট মরশুমে সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন ১৪ জন

ভোট মরশুমে সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন ১৪ জন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?