Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত

samayikprasanga by samayikprasanga
January 8, 2023
in slider, জাতীয়
0
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত। বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার ভোর ৫টা নাগাদ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন কেশরীনাথ। তাঁর হাত ভেঙে গিয়েছিল। সেই সঙ্গে ছিল শ্বাসকষ্টজনিত সমস্যাও। সার্বিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। বাংলার প্রাক্তন রাজ্যপালকে রাখা হয়েছিল আইসিইউতে। কিছুটা সুস্থ হওয়ার পর তাঁকে সম্প্রতি বাড়িতে আনা হয়েছিল। রবিবার ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর। গত বছরের ৮ ডিসেম্বর পা পিছলে শৌচাগারে পড়ে গিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। তখনই তাঁর হাত ভেঙেছিল। তার পর থেকেই শরীর ভাল ছিল কেশরীনাথের। অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। সেই সঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। প্রস্রাবের সমস্যাও ছিল। সেই পরিস্থিতিতে ৩০ ডিসেম্বর তাঁকে প্রয়াগরাজের সিভিল লাইনসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কয়েক সপ্তাহে হাসপাতালে ছিলেন। দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। দু’বারই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

Tags: Kesrinath tripathi death
Previous Post

রামমোহন রায় এবং ভারতীয় সাংবাদিকতার ইতিহাস

Next Post

কাশ্মীরের ‘পাফ’ সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্র

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
কাশ্মীরের ‘পাফ’ সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্র

কাশ্মীরের ‘পাফ’ সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্র

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?