Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পরীক্ষায় মেয়েকে সাহায্যকারী শিক্ষক পিতার থানায় আত্মসমর্পণ

samayikprasanga by samayikprasanga
March 17, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বাঁশকান্দির স্কুলে মেয়েকে উত্তর বলে দিচ্ছেন শিক্ষক, ভাইরাল ভিডিও

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় নিজের পরীক্ষার্থী কন‍্যাকে সহায়তা করে মামলায় জড়ানো শিক্ষক পিতা আনোয়ারুল হক বড়ভূইয়া  শুক্রবার সকালে বাশকান্দি পুলিশ ফাড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। উল্লেখ্য গত ১৩ মার্চ দ্বাদশ বর্ষের চুড়ান্ত পরীক্ষায় ঐচ্ছিক বাংলা বিষয়ের পরীক্ষার দিন নিজের পরীক্ষার্থী কন‍্যাকে সহায়তা করার এক ভিডিও ভাইরেল হয়েছিল।ভিডিও টি ভাইরেল করেছিলেন সহকর্মী শিক্ষক বিকাশ পুরকায়স্থ।এই ঘটনাটি সংঘটিত হয় বাশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। এই ঘটনা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৪ মার্চ বাশকান্দি পুলিশ ফাড়িতে শিক্ষক আনোয়ারুল হক বড়ভূইয়া ও বিকাশ পুরকায়স্হের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ সালেহ আহমদ লস্কর। ৭৬/২৩ নম্বরে,১২০বি/৪১৭/৪০৬ আইপিসি ও ৭২ আইটি এ্যক্ট অন্তর্ভুক্ত করে লক্ষীপুর থানায় মামলা নথিভুক্ত হয়। আজ শুক্রবার সকালে শিক্ষক আনোয়ারুল নিজে বাশকান্দি পুলিশ ফাড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।দিনভর জেরা করার পর গ্রেফতার করা হয়।পরে বিকেলে লক্ষীপুর মহকুমা আদালতে শিক্ষক আনোয়ারুল কে হাজির করায় পুলিশ।আদালতের নির্দেশে প্রেরণ করা হয়েছে জেল হাজতে। পরীক্ষার্থী মেয়েকে সাহায্য করা শিক্ষক আনোয়ারুল হক ও পরীক্ষা কেন্দ্রে সেলফোন নিয়ে ভিডিও করে সেই ভিডিও ভাইরেল করা শিক্ষক বিকাশ পুরকায়স্থ কে গত ১৪ মার্চ পৃথক নির্দেশে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা স্কুল সমূহের পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমান। এই ঘটনার পর বাশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আরেকজন সহকারি শিক্ষিকা সাহিদা বেগমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।। জেলা স্কুল সমূহের পরিদর্শকের সঙ্গে অযথা তর্কে জড়ানোর জন্য শিক্ষিকা সাহিদা বেগমকে সাময়িক বরখাস্ত হতে হয়েছে বলে জানা যায়। একসঙ্গে বাশকান্দি নেনামিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দুজন শিক্ষক ,একজন শিক্ষিকা সাসপেন্ড হয়েছেন।

Tags: assam police DIGAssam state education boardcachar dc rohan kumar jhaCachar District AdministrationCM Himanta Bishwa Sharmaeducation minister ronoj peguseba
Previous Post

সাতকরাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস নিয়ে দুর্নীতি, নালিশ ডিসিকে

Next Post

সাইক্লোন ফ্রেডির দাপটে দক্ষিণ পূর্ব আফ্রিকায় মৃত ৩২৬

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
সাইক্লোন ফ্রেডির দাপটে দক্ষিণ পূর্ব আফ্রিকায় মৃত ৩২৬

সাইক্লোন ফ্রেডির দাপটে দক্ষিণ পূর্ব আফ্রিকায় মৃত ৩২৬

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?