Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পরকীয়ার জেরে ১০-বছরের সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

samayikprasanga by samayikprasanga
May 22, 2025
in slider, অসম
0
পরকীয়ার জেরে ১০-বছরের সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

অনলাইন ডেস্ক : নিজের বাড়িতেই প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ১০-বছরের সন্তানের সামনে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে নগাঁও জেলার কামপুর এলাকায়। স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী জয়কান্ত দাস। পুলিশ জানিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে। নগাঁও জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বুধবার জানান, গুয়াহাটিতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন জয়কান্ত দাস। তার স্ত্রী ১০ বছরের সন্তানকে নিয়ে নগাঁও জেলার কামপুর এলাকায় থাকেন। মঙ্গলবার রাতে স্ত্রীকে না জানিয়েই তিনি বাড়ি ফিরেছিলেন এবং সেখানে স্থানীয় এক শিক্ষকের সঙ্গে তাকে হাতেনাতে ধরেন তিনি। এলাকার লোকেরা জানান, প্রেমিকের সঙ্গে নিজের বাড়িতেই স্ত্রীকে হাতেনাতে ধরার পর খুব ঠান্ডা মাথায় ঘরে ঢোকেন জয়কান্ত এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসেন এবং সোজা চলে যান থানায়। পুলিশ দাঁড়িয়েছে, জয়কান্ত দাসের স্ত্রী গীতা এবং সরকারি বিদ্যালয় শিক্ষক ভাস্কর নাথের রক্তাক্ত মৃতদেহ মঙ্গলবার রাতেই তারা উদ্ধার করেন এবং সেখানেই ঘরের এক কোনায় পাওয়া যায় তাদের সন্তানকে। সন্তান গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সে পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ সুপার বলেন, ‘জয়কান্ত নিজেই তার অপরাধ স্বীকার করেছে বলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় মামলা গ্রহণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। গীতা এবং ভাস্করের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনা নিজের চোখে দেখে তাদের সন্তান আতঙ্কিত এবং তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সে স্বাভাবিক হয়ে এলে তার বয়ান নেওয়া হবে।’

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: Assam Policeextramarital affairguwahatiMurder
Previous Post

যৌন ভিডিওর সাজা! শিলচরে জুতোরমালা পরিয়ে ঢাক-ঢোল বাজিয়ে গ্রামে ঘোরানো হলো গৃহবধূকে

Next Post

করিমগঞ্জ জেলে রক্ষীর হাতে ধর্ষিতা বিশেষভাবে সক্ষম মহিলা কয়েদি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
করিমগঞ্জ জেলে রক্ষীর হাতে ধর্ষিতা বিশেষভাবে সক্ষম মহিলা কয়েদি

করিমগঞ্জ জেলে রক্ষীর হাতে ধর্ষিতা বিশেষভাবে সক্ষম মহিলা কয়েদি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?