Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক, সুপ্রিম রায়

সাংবিধানিক বেঞ্চে খারিজ পিটিশনগুলি

samayikprasanga by samayikprasanga
January 2, 2023
in slider, জাতীয়
0
নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক, সুপ্রিম রায়

অনলাইন ডেস্ক, নয়াদিল্লি : কেন্দ্রের মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। অবশেষে সোমবার তা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনগুলি খারিজ করে দিয়েছে।

সুপ্রিম কোর্ট বলেছে, ‘নোট বাতিলের আগে কেন্দ্র ও আরবিআই-র মধ্যে আলোচনা হয়েছিল। এই ধরনের ব্যবস্থা আনার জন্য একটি যুক্তিসঙ্গত সম্পর্ক ছিল এবং আমরা মনে করি যে নোটবন্দি সমানুপাতিকতার মতবাদের দ্বারা প্রভাবিত হয়নি।’ শীর্ষ আদালতের আরও বক্তব্য, ‘নোটবন্দি করার জন্য আরবিআই-র কোনও স্বাধীন ক্ষমতা নেই। কেন্দ্র এবং আরবিআই-র মধ্যে আলোচনার পরেই নোটবন্দির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থনৈতিক নীতি হওয়ায় সিদ্ধান্তটি ফেরানো যাবে না।’

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

দুর্ভোগের সেই দিনগুলি।

২০১৬ সালে কেন্দ্রীয় সরকার আচমকা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে। এরপর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট চালু করা হয়। ১০০০ টাকার নোট পুরোপুরি তুলে নেওয়া হয়। নোটবন্দি ঘোষণা করার পর গোটা দেশে রীতিমতো তোলপাড় পড়ে যায়। এই সিদ্ধান্তের সমালোচনায় নামে একাধিক বিরোধী রাজনৈতিক দল। এর নেপথ্যে বড়সড় চক্রান্ত রয়েছে বলেও দাবি করা হয় কোনও কোনও দলের পক্ষ থেকে। পরে নোট বাতিলের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে মোট ৫৮টি পিটিশন জমা পড়ে। পিটিশনগুলিতে দাবি করা হয়েছিল, নোট বাতিলের জন্য প্রয়োজনীয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে ভারতীয় নাগরিকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে।

শীর্ষ আদালত সরকারকে নোট বাতিলের সিদ্ধান্ত এবং এই সংক্রান্ত মিটিংয়ের রেকর্ড এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আইনে দেওয়া প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না তা জানাতেও বলেছিল। জবাবে কেন্দ্রীয় সরকার জানায়, ‘সন্ত্রাসবাদে অর্থের জোগান, কালো টাকা এবং কর ফাঁকির মতো সমস্যাগুলির মোকাবিলা করার জন্যই নোট বাতিল করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের সুপারিশ মেনেই নোট বাতিল করেছিল সরকার।’ এদিন শীর্ষ আদালত এই সিদ্ধান্তে ইতিবাচক রায় দেওয়ায় কার্যত স্বস্তি পেল সরকার।

Tags: demonetisationSupreme Court
Previous Post

মহাসড়কে দুর্ঘটনায় হত যুবক

Next Post

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, হত চার

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
মাঝ আকাশে  দুই হেলিকপ্টারের  সংঘর্ষ, হত  চার

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, হত চার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?