Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নেনামিয়ায় নকল কান্ড : মেয়েকে সহায়তাকারী শিক্ষকের সাসপেনশন প্রত্যাহার

samayikprasanga by samayikprasanga
August 21, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
নেনামিয়ায় নকল কান্ড : মেয়েকে সহায়তাকারী  শিক্ষকের সাসপেনশন প্রত্যাহার

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : সাসপেনশন প্রত্যাহার হলো বাশকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক আনোয়ারুল হক বড় ভূঁইয়ার। সোমবার তিনি যোগ দিয়েছেন কাজে। তবে একই ঘটনার সূত্র ধরে সাসপেন্ড হওয়া স্কুলের অন্য শিক্ষক বিকাশ পুরকায়স্থের সাসপেনশন এখনও প্রত্যাহার হয়নি।
গত মার্চ মাসে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী ছিল আনোয়ারুল হকের মেয়ে। মেয়ে পরীক্ষা দিচ্ছিল  নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। অসুস্থ থাকায় তার পরীক্ষা নেওয়া হচ্ছিল “সিক রুম”-এ। পরীক্ষা চলাকালীন স্কুলের শিক্ষক আনোয়ারুল হক অনৈতিকভাবে মেয়েকে উত্তর লিখতে সাহায্য করছিলেন বলে অভিযোগ। এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়। এরপর সাসপেন্ড করা হয় আনোয়ারুল হককে। সঙ্গে সাসপেন্ড করা হয় স্কুলের অন্য শিক্ষক বিকাশ পুরকায়স্থকেও। অভিযোগ বিকাশবাবুই পরীক্ষা চলাকালীন আনোয়ারুল হক ও তার মেয়ের ভিডিও রেকর্ডিং করেছিলেন। তিনি ছিলেন “সিক রুম”-এ “ইনভিজিলেটর”-এর দায়িত্বে।  নিয়ম ভেঙ্গে পরীক্ষা চলাকালীন সঙ্গে মোবাইল নিয়ে যাওয়ার দরুন সাসপেন্ড করা হয় তাকে।
এদিকে একজনের সাসপেনশন প্রত্যাহার এবং অন্যজনের বহাল থাকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থা। সংস্থার রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু রায় এক বিবৃতিতে বলেন যা হয়েছে তা চরম দুর্ভাগ্যজনক, এর পেছনে অবশ্যই রয়েছে বিরাট রহস্য। যথাযথ তদন্ত হলে  বেরিয়ে আসবে সবকিছু। তার কথায়, ভাইরাল ভিডিও থেকেই পরিষ্কার আনোয়ারুল তার মেয়েকে উত্তর বলে দিচ্ছিলেন। এমন চূড়ান্ত অনৈতিক কাজের পরও আনোয়ারুলের সাসপেনশন প্রত্যাহার করা হলো। আর যিনি ব্যাপারটা ধরিয়ে দিলেন তিনি রয়ে গেলেন সাসপেন্ড হয়ে। কৃষেন্দুবাবু বলেন, বিকাশ পুরকায়স্থ  হয়তো নিয়ম ভেঙ্গে পরীক্ষার হলে মোবাইল নিয়ে গিয়েছিলেন। কিন্তু একটা বড় অনিয়ম ধরিয়ে দিতেই এই কাজ করেছিলেন তিনি। এরপরও যেভাবে তার সাসপেনশন বহাল রাখা হয়েছে, এ থেকেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে সবকিছু।

Tags: Baskandi N M schoolCM Himanta Bishwa Sharmaeducation minister ronoj peguHSLC Examinationteacher suspend
Previous Post

সুপ্রিম কোর্টে ভূয়ো হলফনামা ! আমিনুল বনাম সাজু মামলায় নয়া মোড়

Next Post

সীমান্ত সমস্যা নিয়ে অসম – মিজোরাম প্রশাসনিক স্তরে বৈঠক অনুষ্ঠিত ধলাইয়ে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
সীমান্ত সমস্যা নিয়ে অসম – মিজোরাম প্রশাসনিক স্তরে বৈঠক অনুষ্ঠিত ধলাইয়ে

সীমান্ত সমস্যা নিয়ে অসম - মিজোরাম প্রশাসনিক স্তরে বৈঠক অনুষ্ঠিত ধলাইয়ে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?