Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নুরুদ্দিন ট্রফির মূলপর্বে শিলচর

samayikprasanga by samayikprasanga
May 17, 2024
in slider, খেলাধুলো
0
নুরুদ্দিন ট্রফির মূলপর্বে শিলচর

অনলাইন ডেস্ক : ডিফুর মাঠে ডিমা হাসাওকে ইনিংসে হারিয়ে নুরউদ্দিন আহমেদ ট্রফি সিনিয়র আন্ত:জেলা ক্রিকেটের মূলপর্বে পৌছেগেল শিলচর। জয়ের প্রধান কারিগর হলেন স্পিনার রাহুল সিং ও উইকেটকিপার ব্যাটসম্যান আমন সিং। তাদের দাপটে দুই দিনের ম্যাচ একদিনেই শেষ করে দিল রাজীব, তথাগত-র দল।

প্রথম ইনিংসে ডিমা হাসাও প্রথম ব্যাটিংয়ে ২৮.৪ ওভারের সামনা করে ৮৮ রানে অলআউট হয়ে যায়। তাদের ইনিংসে উল্লেখ করার মত রান করেছেন একজনই, তিনি হলেন বাঁহাতি ব্যাটার পুনুজ লাংথাসা। ৩৯ বলের সামনা করে ৪৭ রান করেন তিনি। একাই তাদের ৬ উইকেট ফিরিয়ে দেন রাহুল সিং। ৫ ওভার বোলিং করে ৬ উইকেট নিতে ১৫ রান খরচ করেন তিনি। ১টি করে উইকেট পেয়েছেন শমীক দাস, অমিত যাদব ও পারভেজ মুসারফ। এরপর শিলচর প্রথম ইনিংসে ব্যাট করতে গিয়ে ৫ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে। শিলচরের ইনিংসে সর্বাধিক ৫১ রান করেন আমন সিং (৫১)। এছাড়া পারভেজ মুসারফ (৩২), মানস গগৈ (৩৩), অভিষেক দেব (১৬), শমীক দাস (২৫) ও অভিষেক ঠাকুরি (১৯) ভালো রান করেন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

দ্বিতীয় ইনিংসেও শিলচরের বোলিং লাইনের সামনে দাঁড়াতে পারেনি ডিমা হাসাওয়ের ব্যাটাররা। ৭১ রানে অলআউট হয়ে যায় তারা। তিনটি করে উইকেট ভাগ করে নেন রাহুল সিং ও রোহিত ধোবি। বাকি চার উইকেট ঝুলিতে পুরেন পারভেজ। ৬ টি জোন থেকে দুটি করে দল যাবে ফাইনাল রাউন্ডে। ১২ টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। জোন পর্বের দুই ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান পেয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে শিলচর।

Tags: Assam cricket associationNuruddin trophySilchar
Previous Post

বরাকের আওয়াজের উনিশের পথচলায় যোগ দিলেন হাজার লোক

Next Post

আনসারুল্লাহ বাংলাকে সহায়তা, গ্রেফতার ব্যবসায়ী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
আনসারুল্লাহ বাংলাকে সহায়তা, গ্রেফতার  ব্যবসায়ী

আনসারুল্লাহ বাংলাকে সহায়তা, গ্রেফতার ব্যবসায়ী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?