Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নিযুক্তি পরীক্ষা, রবিবার শিলচরে যান চলাচলে বিভিন্ন নিষেধাজ্ঞা

samayikprasanga by samayikprasanga
September 14, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
রবিবার নিযুক্তি পরীক্ষা : প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছার পথ সুগম করতে ব্যাপক ব্যবস্থা কাছাড়ে

অনলাইন ডেস্ক : রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে তৃতীয় শ্রেণীর পদে নিযুক্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন এর জন্য যানজট এড়াতে কাছাড় পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে, চলবে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার সেন জানান, পরীক্ষার্থীদের যাতায়াত সুগম করতে শনিবার রাত ২টা থেকে শিলচর শহরে কোনও লরি, ওয়েল ট্যাংকার ও গ্যাস ট্যাংকার চলাচল করতে পারবে না। রবিবার পরীক্ষা শেষ হওয়ার পর সবকিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই ব্যবস্থা।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

তিনি আরও জানান, হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে শালচাপরা হয়ে শিলচর অভিমুখে আসা বাস ট্রাভেলার্স রামনগর আই এস বি টি পর্যন্ত আসতে পারবে। সেখানে থাকবে প্রচুর সংখ্যক অটো, ই- রিক্সা ইত্যাদি। পরীক্ষার্থীরা এসবে চড়ে শিলচর ও আশপাশ এলাকার পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন। আর করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে একই পথে আসা যেসব বাস, ট্রাভেলার্স ইত্যাদি গাড়িকে সোনাই বা ধলাইয়ে যেতে হবে, সেসব গাড়ি যেতে পারবে রামনগর বাইপাস হয়ে।

আর হাইলাকান্দি থেকে ধোয়ারবন্দ হয়ে আসা বাস,ট্রাভেলার্স ইত্যাদি আসতে পারবে ঘুঙ্গুর জিরো পয়েন্ট পর্যন্ত। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান যেসব পরীক্ষার্থী নিজস্ব ছোট ছোট গাড়ি বা বাইক নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবেন তাদের এসব যানবাহন পার্কিংয়ের জন্য শিলচরে অস্থায়ীভাবে কিছু পার্কিং প্লেস তৈরি রাখা হয়েছে। পার্কিং প্লেস গুলো হল মালুগ্রাম উদয়ন সংঘের মাঠ, পুলিশ প্যারেড গ্রাউন্ড, টাউন ক্লাবের মাঠ, গান্ধী মেলার মাঠ, দেবদূত মোড়ের পুরানো এএসটিসি ফ্ল্যাগ স্টেশন, নরসিংটোলার মাঠ, সুভাষ নগর অগ্রণী ক্লাবের মাঠ, আশ্রম রোড, ন্যাশনাল হাইওয়ে মোড়ের এএসটিসি কমপ্লেক্স, মেহেরপুরের কৃষি বিভাগের কার্যালয়, সগুণ বিবাহ ভবন, সানসিটি কমপ্লেক্স এবং সোনাই রোডের ডিআইসি অফিস চত্বর।

ধলাই, আমড়াঘাট, সোনাই ইত্যাদি এলাকার যেসব পরীক্ষার্থীকে লক্ষ্মীপুরে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে তাদের সোনাই বাইপাস দিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

পুলিশ সুপার নূমল মাহাতো জানান, বিগত দিনের অভিজ্ঞতার ভিত্তিতে শিলচর করিমগঞ্জ রোডে যেসব এলাকায় সচরাচর যানজট সৃষ্টি হয়ে থাকে, সেসব এলাকায় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এর জন্য আগামীকাল প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হবে।

Tags: Assam PoliceCachar District Administration
Previous Post

পুজোর নামে জমি দখলের চেষ্টা, আদালতের স্থগিতাদেশের উপেক্ষা উধারবন্দে!

Next Post

বিয়ের আগের রাতে আত্মহত্যা যুবকের

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

বিয়ের আগের রাতে আত্মহত্যা যুবকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?