Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নাবালিকার সঙ্গে যৌনাচার, বিজেপি নেতার ভাইকে খুঁজছে পুলিশ

samayikprasanga by samayikprasanga
December 12, 2023
in slider, বরাক উপত্যকা
0
নাবালিকার সঙ্গে যৌনাচার, বিজেপি নেতার ভাইকে খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক : নাবালিকাকে ধর্ষণের চেষ্টা চালালেন এক দোকানী। এই অভিযোগ এনে নাবালিকার মা থানায় দায়ের করেছেন এজাহার। ঘটনাস্থল শিলচর রংপুর তৃতীয়খন্ড কান্দিগ্রাম এলাকা। এজাহারে নাবালিকার মা অভিযুক্ত করেছেন তার প্রতিবেশী দোকানী অনুপ নাথ ভৌমিকের বিরুদ্ধে। অনুপ ওই এলাকার বিজেপি কর্মকর্তা নিশু নাথ ভৌমিকের ভাই। এজাহার দায়ের করা হয়েছে মঙ্গলবার ১২ ডিসেম্বর।

এজাহারের বয়ান অনুযায়ী, গত ৪ ডিসেম্বর মহিলা তার ১১ বছরের নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন। দুপুর দেড়টা নাগাদ নাবালিকা অনুপ নাথ ভৌমিকের দোকানে কেক কিনতে যায়। তখন অনুপ তার মুখে চাপা দিয়ে দোকানের লাগোয়া শয়নকক্ষে নাবালিকাকে টেনে নিয়ে বলপূর্বক বিছানায় উপর শুইয়ে পাশবিক বাসনা চরিতার্থ করার চেষ্টা চালান। অনুপ যখন এই অপকর্মে মত্ত তখনই দোকানে অন্য একজন গ্রাহক আসেন। এতে অনূপ নাবালিকাকে ছেড়ে ওই গ্রাহককে সামগ্রী দিতে যান। এই সুযোগে নাবালিকা দোকান থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তার বোনকে সবকিছু জানায়। বিকেলে মহিলা বাড়িতে ফিরলে মেয়েদের কাছ থেকে তিনি ঘটনার কথা জেনে অনুপের দোকানে তাকে এনিয়ে জিজ্ঞেস করতে যান। এতে অনুপ উল্টে ক্ষেপে গিয়ে মহিলাকে অশ্লীল গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এজাহারে মহিলা এভাবে অভিযোগ এনে আরও উল্লেখ করেছেন, ঘটনার পর কয়েকদিন তিনি সামাজিকভাবে ব্যাপারটা মিটিয়ে ফেলার চেষ্টা চালান। কিন্তু এতে কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন দায়ের করেছেন এজাহার। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এদিনই নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হয়। এছাড়া এদিন অনুপের খোঁজে তার বাড়িতে অভিযানও চালানো হয়। তবে অনুপকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের এক সূত্র।

Tags: Cachar BJPChild Abuserape caseSilchar Police
Previous Post

রুমালে প্রেমিকের মোবাইল নম্বর লিখে ঘাড়মুরায় আত্মহত্যা প্রেমিকার ! অভিযোগ খুনের

Next Post

জিরিঘাটে নাগা জঙ্গিদের ডেরায় গুলির লড়াই, হত নেতা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জিরিঘাটে নাগা জঙ্গিদের ডেরায় গুলির লড়াই, হত নেতা

জিরিঘাটে নাগা জঙ্গিদের ডেরায় গুলির লড়াই, হত নেতা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?