Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নাট মন্দিরের সিসিটিভি অকেজো, পুরোহিতের মৃত্যুর রহস্য উন্মোচনে ভরসা ময়নাতদন্ত রিপোর্ট

samayikprasanga by samayikprasanga
October 29, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে পুরোহিতের রহস্যমৃত্যু, চাঞ্চল্য

অনলাইন ডেস্ক : শহরের এনএন দত্ত রোডে অজিত চৌবে (৪৫) নামে পুরোহিতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও এ পর্যন্ত তেমন অগ্রগতি নেই। এর মধ্যে আবার রহস্য উন্মোচনে যে “সিসিটিভি”-র ফুটেজের উপর বিশেষ আশা করা হচ্ছিল, সেই “সিসিটিভি”ও অকেজো। তাই “সিসিটিভি”-র সূত্রে রহস্য উন্মোচনে কোনও তথ্য পাওয়ার আর সম্ভাবনা রইল না।

” অ্যরিহান্থ কমপ্লেক্স” নামে যে বহুতল ভবনের পঞ্চম তলায় ফ্ল্যাটে অজিত থাকতেন, সেই ফ্ল্যাটের পাশে রয়েছে মন্দির। মন্দিরের সামনের নাট মন্দিরে লাগানো রয়েছে সিসিটিভির ক্যামেরা। সিসিটিভির ওই ক্যামেরা চালু থাকলে রাতে অজিত ফ্ল্যাট থেকে বের হওয়ার পর তার গতিবিধির ফুটেজ পাওয়া যেত। এ থেকে ঘটনা সম্পর্কে স্পষ্ট হয়ে যেত অনেক কিছুই। যদিও সদর থানার ওসি অমৃত কুমার সিং জানিয়েছেন, নাট মন্দিরে লাগানো সিসিটিভির ওই ক্যামেরা অকেজো। তাই ফুটেজ পাওয়ার আর কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের উপর অনেকখানি নির্ভর করছে বলে জানান ওসি।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

সোমবার সকালে বহুতল ভবনের পাশে খালি জায়গা থেকে অজিতের মৃতদেহ উদ্ধারের পর ওইদিনই ময়নাতদন্ত করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি পুলিশের হাতে।

এদিকে অজিতের পত্নী রঞ্জনা চৌবে সহ অন্যান্য পরিজনরা সোমবার ঘটনার পর থেকেই দাবি করে আসছেন, অজিত আত্মহত্যা করার মতো লোক ছিলেন না। একই কথা শোনা গেছে, তাকে কাছে থেকে দেখেছেন অন্যান্যদের মুখেও। বহুতল ভবনের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে অজিত আত্মঘাতী হয়েছেন, এমন সম্ভাবনার কথা তাদের কেউই মানতে চাইতেন না। আর পত্নী রঞ্জনার কথায়, মৃতদেহে আঘাতের তেমন কোনও চিহ্নই ছিল না, এত উপর থেকে ঝাপিয়ে পড়লে যেমনটা হওয়ার কথা ছিল না তেমন কিছুই। বরং মৃতদেহ দেখে মনে হয়েছে, কেউ যেন তাকে শুইয়ে রেখে গেছে কমপ্লেক্স-এর পাশে খালি ওই জায়গায়।

Tags: Assam PoliceSuiside
Previous Post

জেলা সভাপতি পদের টোপ গিলে মনোনয়ন প্রত্যাহার অমিয়র!

Next Post

ধর্ষণের জেরে অন্ত:স্বত্বা কিশোরী, ধৃত প্রৌঢ়

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ধর্ষণের জেরে অন্ত:স্বত্বা কিশোরী, ধৃত প্রৌঢ়

ধর্ষণের জেরে অন্ত:স্বত্বা কিশোরী, ধৃত প্রৌঢ়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?