Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নাগরিকত্ব আইনের ৬এ ধারার বৈধতা, সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত

৫ ডিসেম্বর থেকে মামলার শুনানি শুরু

samayikprasanga by samayikprasanga
November 6, 2023
in slider, অসম
0
নাগরিকত্ব আইনের ৬এ ধারার বৈধতা, সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত

অনলাইন ডেস্ক : অসমে অবৈধ অভিবাসী সম্পর্কিত নাগরিকত্ব আইনের ৬এ ধারার সাংবিধানিক বৈধতা পরীক্ষা করার জন্য মামলার শুনানি স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে ৷ ৫ ডিসেম্বর থেকে ওই মামলার শুনানি শুরু হবে। সোমবার শীর্ষ আদালত এ কথা জানিয়েছে। আসাম চুক্তির অন্তর্ভুক্ত লোকদের নাগরিকত্বের বিষয়টি দেখার জন্য একটি বিশেষ বিধান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল নাগরিকত্ব আইনে ৬এ ধারা।

১৯৮৫ সালে সংশোধিত নাগরিকত্ব আইন অনুসারে, বাংলাদেশ-সহ নির্দিষ্ট অঞ্চলগুলি থেকে ১৯৬৬ সালের ১ জানুয়ারি বা তার পরে কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চের আগে অসমে এসেছিলেন এবং তারপর থেকে তাঁরা অসমেরই বাসিন্দা, তাঁদের অবশ্যই নাগরিকত্বের ১৮ নং ধারা অনুযায়ী নাগরিক হিসেবে নিবন্ধন করতে হবে। ফলস্বরূপ, অসমে বাংলাদেশি অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার জন্য শেষ তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে ১৯৭১ সালের ২৫ মার্চ। সলিসিটর জেনারেল তুষার মেহতা বিষয়টি উল্লেখ করার পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ এই মামলা পিছিয়ে দেয়।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

সলিসিটর জেনারেল বলেন, ‘আমি আমার পক্ষে এবং ভারতের অ্যাটর্নি জেনারেলের পক্ষে উল্লেখ করছি। আগামীকাল যে মামলাটি আসছে তা হল নাগরিকত্ব সংশোধনী আইন। মামলাটি যদি কিছুটা পিছিয়ে দেওয়া যায়।আমরা সবে একটি সাংবিধানিক বেঞ্চ থেকে বেরিয়ে এসেছি, তাই আমাদের কিছু সময় প্রয়োজন৷’ সলিসিটর জেনারেল তুষার মেহতার এই আর্জির পর সুপ্রিম কোর্টের বেঞ্চ সমস্ত আইনজীবীদের সময় নিয়ে আলোচনা করে এবং ৫ ডিসেম্বর বিষয়টি শুনানির জন্য নির্ধারিত করে। মঙ্গলবার এই মামলার শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে৷ তবে এ বার তা পিছিয়ে যাওয়ায় ৫ ডিসেম্বর থেকে শুনানি শুরু হবে৷

Tags: Assam AccordCitizenship ActSupreme Court
Previous Post

হত্যার চেষ্টা চালিয়েছেন ভগ্নিপতি, পাল্টা অভিযোগ বিজেপি নেত্রী টিংকুর

Next Post

ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ইন্ডিয়া ক্লাব  মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?