Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ধর্ষণ মামলায় নির্দোষ সাব্যস্ত আলগাপুরের বিধায়ক নিজাম

samayikprasanga by samayikprasanga
December 14, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
ধর্ষণ মামলায় নির্দোষ সাব্যস্ত আলগাপুরের বিধায়ক নিজাম

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : আদালতের রায়ে স্বস্তির নি:শ্বাস বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর। দীর্ঘ ৫ বছর পর অবশেষে  ধর্ষণ মামলায় নির্দোষ সাব্যস্ত আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। ২০১৮ সাল থেকে টানা ৫ বছর মামলার শুনানি চলার পর বৃহস্পতিবার নিজাম উদ্দিনকে নির্দোষ ঘোষণা করে হাইলাকান্দি জেলা ও দায়রা জজ আদালত৷ ২০১৮ সালের ২৩ জুলাই বিধায়ক চৌধুরীকে অভিযুক্ত করে এই ধর্ষণ সংক্রান্ত মামলাটি দায়ের করেছিলেন এক গৃহবধূ। ৫২৯/১৮ নম্বরের এই মামলায় নিজের স্বামীর সামনে হাইলাকান্দি আবর্ত ভবনে বিধায়ক নিজাম উদ্দিন তাকে যৌন নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ উত্থাপন করেছিলেন তিনি। ২০১৮ সালের ১৯ জুন দিনের আলোয় শহরের মধ্যে থাকা সরকারী আবর্ত ভবনে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উত্থাপিত হয়েছিল আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর ৬ জুলাই বিকেলে বিধায়কের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলাটি দায়ের করেছিলেন এই মহিলা। ৫২৯/১৮ নম্বরের এই মামলায় মহিলা উল্লেখ করেছিলেন যে, তার স্বামীর সহযোগিতায় হাইলাকান্দি আবর্ত ভবনে বিধায়ক নিজাম তাকে যৌন নির্যাতন চালিয়েছিলেন৷ প্রথমে পুলিশ আর এরপর ম্যাজিস্ট্রেটের সামনেও এই বয়ান দিয়েছিলেন সেই মহিলা। কিন্তু মামলার চার দিন পর হটাৎ নিজের মন্তব্য থেকে সড়ে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে বিধায়ক নিজাম উদ্দিনকে ‘ক্লিনচিট’ দিয়েছিলেন অভিযোগকারি মহিলা। পরে আদালতেও একই বয়ান দেন তিনি। এরপর দীর্ঘ ৫ বছর আদালতে এই মামলাটি চলে। আদালত মহিলার দুটো বয়ানকে বিভিন্ন ভাবে খতিয়ে দেখে। পাশাপাশি বিভিন্ন জনের সাক্ষ্য ও গ্রহন করা হয়৷ আর দীর্ঘ দিন পর অবশেষে নিজাম উদ্দিন চৌধুরীকে সসম্মানে নির্দোষ ঘোষণা করে আদালত। এদিকে মামলার নিষ্পত্তির পর নিজাম উদ্দিন চৌধুরী এই রায়কে সত্যের জয় বলে অভিহিত করে, আলগাপুরের জনৈক এক ব্যক্তি তার বিরুদ্ধে রাজনৈতিক সড়যন্ত্র করে এটি মিথ্যা মামলাটি করিয়েছিলেন বলে দাবি করেছেন। তবে কে সেই ব্যক্তি তা খোলাসা করেননি তিনি।

Tags: algapurAssam PoliceMLA Nijam uddin
Previous Post

রাজ্য বডি বিল্ডিং প্রতিযোগিতায় দারুণ ফল শাওন, সম্রাটের

Next Post

কাছাড়ে এফসিআইর ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়লো পাঁচ গুণ, আশায় কৃষকরা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
কাছাড়ে এফসিআইর ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়লো পাঁচ গুণ, আশায় কৃষকরা

কাছাড়ে এফসিআইর ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়লো পাঁচ গুণ, আশায় কৃষকরা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?