Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দেশে ফিরলেন মেসিরা, বিশ্বকাপ পৌঁছল আর্জেন্টিনায়

আগমন উপলক্ষে ছুটি ঘোষণা আর্জেন্টিনায়

samayikprasanga by samayikprasanga
December 20, 2022
in slider, খেলাধুলো
0
দেশে ফিরলেন মেসিরা, বিশ্বকাপ পৌঁছল আর্জেন্টিনায়

বুয়েনস আইরেস, ২০ ডিসেম্বর  : বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল। আর্জেন্টিনা সময় মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে লিওনেল মেসিদের বিমান। আর মেসিদের সঙ্গে সঙ্গে বিশ্বকাপ পৌঁছলো আর্জেন্টিনায়। এদিকে মেসিদের আগমন উপলক্ষে ছুটি ঘোষণা আর্জেন্টিনায়।

ফুটবলার ও কোচিং স্টাফদের আত্মীয়-স্বজনরা আগে থেকেই উপস্থিত ছিলেন বিমানবন্দরে। শুধু তা-ই নয়, মেসি-মার্তিনেসদের স্বাগত জানাতে আর্জেন্টিনা সময় অনুযায়ী, মধ্যরাতেও বুয়েনস আইরেসে জনপ্লাবন। উড়ানের চাকা রানওয়ের মাটি সবে স্পর্শ করেছে। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ল মেসি ভক্তরা। দরজা খুলে কাপ হাতে মেসি বেরিয়ে আসতেই মেসি-মেসি বলে চিৎকার। সেই চিৎকারে কেঁপে উঠল বিমানবন্দর। স্থায়ী ছিল বেশ কয়েক মিনিট। মেসির পিছনে ছিলেন কোচ স্ক্যালোনি। স্ক্যালোনির পরেই বেরিয়ে আসেন দলের ফরওয়ার্ড জুলিয়ান অ্যালভারেজ। পরে একে একে বেরিয়ে আসতে শুরু করেন বাকি খেলোয়াড়েরা। রানওয়েতে যারা দাঁড়িয়ে ছিলেন, তাদের সকলের চোখ মেসির দিকে। বিমানবন্দরে মেসিদের অভ্যর্থনা জানানো হয়। এরপর ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন প্যারেড। তবে দুপুরের আগে তাদের অপেক্ষার অবসান ঘটছে না। কেননা বিমানবন্দরে অবতরণের পর দীর্ঘ ভ্রমণ ক্লান্তি দূর করতে রাতের বাকি সময়টা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে কাটাবেন মেসিরা। যা কি-না এজেইজা বিমানবন্দরের পাশেই অবস্থিত।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

দুপুর হলেই সেখান থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন প্যারেড করবেস্কালোনির দল। মেসির হাতে সেই কাঙ্খিত সোনালী ট্রফিটি দেখার জন্য বাসের চারপাশে প্রচুর ভীড় হবে বলেই ধারণা করা হচ্ছে। প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা চলবে এই প্যারেড। উদযাপনের কেন্দ্রস্থল হিসেবে ঐতিহাসিক স্মৃতিস্তম্ব ওবেলিস্ককে ঠিক করা হয়েছে। ৩৬ বছরের অপেক্ষার পর তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ব্যবধানে হারায় তারা।এরপর আর্জেন্টিনার প্রতিটি আনাচে-কানাচেতে বইতে থাকে উৎসবের আবহাওয়া। প্রায় প্রতিটি রাস্তা পরিণত হয় জনসমুদ্রে। উৎসবের মাত্রাটা নিশ্চয়ই কয়েকগুণ বেড়ে যাবে, যখন মেসি তার স্বপ্নের ট্রফিটি সবার সম্মুখে আনবেন। (হি.স.)

Tags: ArgentinaWorldcup Football 2022
Previous Post

সারেনি চোট, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই রোহিত ও নবদীপ

Next Post

বাহরাইন যাওয়ার অনুমতি চেয়ে দিল্লির আদালতে জ্যাকলিন

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বাহরাইন যাওয়ার অনুমতি চেয়ে দিল্লির আদালতে জ্যাকলিন

বাহরাইন যাওয়ার অনুমতি চেয়ে দিল্লির আদালতে জ্যাকলিন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?