Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দেবাশিস-সন্ধ্যার মনোনয়ন বাতিল চেয়ে আদালতে যাচ্ছে কংগ্রেস

লুণ্ঠনের পথ প্রশস্ত করতেই দুজনকে বেআইনি নিযুক্তি!

samayikprasanga by samayikprasanga
August 2, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
দেবাশিস-সন্ধ্যার মনোনয়ন বাতিল চেয়ে আদালতে যাচ্ছে কংগ্রেস

অনলাইন ডেস্ক : বিজেপি রাজ্যিক মহিলা মোর্চার সদস্য সন্ধ্যা রানী আচার্য ও মধ্য শহর মন্ডলের সহ-সভাপতি দেবাশীষ সোমকে  শিলচর পুরসভায় সরকার মনোনীত পুরসদস্য হিসেবে নিযুক্তিকে ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার মাঝে এবার মুখ খুলল বিরোধী দল কংগ্রেসও। এই দুজনের নিযুক্তি সম্পূর্ণ বেআইনি বলে অভিহিত করে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা হুশিয়ারি দেন, শীঘ্র এই নিযুক্তি বাতিল করা না হলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন।

মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে অভিজিৎ পাল, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অরুন দত্ত মজুমদাররা অভিষোগ করেন, পুরনিগমের নির্বাচন না করে বর্তমানে পুরসভাকে ঘিরে সরকারি অর্থ এবং পুরবাসীর প্রদেয় করের টাকা লুণ্ঠন করছেন শাসকদলের একাংশ কর্মকর্তা। এই লুণ্ঠনের পথ আরও প্রশস্ত করতে এবার দেবাশীষ ও সন্ধ্যা রানীকে সম্পূর্ণ বেআইনিভাবে সরকার মনোনীত পুরসদস্য করা হয়েছে। অভিজিৎবাবুরা এ নিয়ে সরাসরি শিলচরের সাংসদ ডা: রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নাম উল্লেখ করে তোপ দাগেন।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

তারা বলেন, ব্যাপারটা খুবই আশ্চর্যের যে ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে গেজেট নোটিফিকেশনে  শিলচর পুরসভাকে নিগমে উন্নীত করার কথা ঘোষণা করা হয়। এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আবাসন ও নগর বিষয়ক বিভাগের
আয়ুক্ত-সচিব কবিতা পদ্মনাভন। অথচ সেই কবিতা পদ্মনাভনই আবার  গত ২১ জুলাই এক নির্দেশে দেবাশীষ সোম ও সন্ধ্যা রানী আচার্যকে সরকার মনোনীত পুরসদস্য হিসেবে নিযুক্তি দিয়েছেন। আসলে শাসক দল বর্তমানে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আইন- কানুন, নিয়ম- নীতি কিছুরই তোয়াক্কা করছে না।

কথাপ্রসঙ্গে তারা আরও বলেন, গত ২১ জুলাই জারি করা কবিতা পদ্মনাভনের নির্দেশে শিলচর পুরসভার সঙ্গে সঙ্গে রাজ্যের অন্যান্য পুরসভায়ও বেশ কয়েকজনকে সরকার মনোনীত পুর সদস্য করা হয়েছে। আশ্চর্যজনকভাবে এতে দেখা গেছে, শিলচর পুরসভাকে দেখানো হয়েছে হাইলাকান্দি জেলায়। আর কাছাড় জেলার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে শুধু সোনাই এবং লক্ষ্মীপুর পুরসভার কথা। এ থেকেই বোধহয় স্পষ্ট হয়ে উঠেছে, বর্তমানে সরকারি কাজকর্ম চলছে কিভাবে।

তারা আরও বলেন, পুরনিগমের নির্বাচন এতোদিন ধরে না করানোর পেছনে রয়েছে সেই লুণ্ঠনের ষড়যন্ত্র। তাই দেবাশীষ এবং সন্ধ্যারানীর মনোনয়ন বাতিল করার সঙ্গে সঙ্গে শীঘ্র পুরো নির্বাচন করানোরও দাবি জানান তারা। সঙ্গে আরও জানান, দেবাশীষ ও সন্ধ্যারানীর মনোনয়ন বাতিল করার দাবিতে আগামীকাল মঙ্গলবারই জেলাশাসকের মারফত রাজ্যের আবাসন  ও নগর বিষয়ক বিভাগের আয়ুক্ত -সচিবের কাছে স্মারকপত্র প্রেরণ করবেন। এরপর যদি দুজনের মনোনয়ন বাতিল করা না হয় তবে তারা দারস্থ হবেন হাইকোর্টের। এ দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার, আলতাফ হোসেন লস্কর, জ্যোতি লাল দাস ও ইফতিকার আলম লস্কর প্রমুখ।

Tags: Assam BJPCachar District AdministrationCM Himanta Bishwa SharmaSilchar Municipality board
Previous Post

পৃথিবীর মায়া ছেড়ে চাঁদের পথে চন্দ্রযান-৩

Next Post

জাল এফিডেভিট কান্ড, শিলচর বার সংস্থা থেকে বহিস্কৃত মহিলা আইনজীবী

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
জাল এফিডেভিট কান্ড,  শিলচর বার সংস্থা থেকে বহিস্কৃত মহিলা আইনজীবী

জাল এফিডেভিট কান্ড, শিলচর বার সংস্থা থেকে বহিস্কৃত মহিলা আইনজীবী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?