Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দুর্ব্যবহারের অভিযোগে কাঠগড়ায় চণ্ডীঘাট এলপি স্কুলের প্রধান শিক্ষক

নিয়মিত স্কুলেও উপস্থিত থাকেন না !

samayikprasanga by samayikprasanga
January 5, 2023
in slider, অসম
0
দুর্ব্যবহারের অভিযোগে কাঠগড়ায় চণ্ডীঘাট এলপি স্কুলের প্রধান শিক্ষক

সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরছেন জনৈক অভিভাবক।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : খামখেয়ালি মনোভাব বহাল রেখে স্থানীয় নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল চণ্ডীঘাট সরকারি নিম্ন বুনিয়াদি স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন লস্করের বিরুদ্ধে। তিনি নিয়মিত স্কুলে উপস্থিত থাকেন না, মিড-ডে মিল যথাযথভাবে পরিবেশিত হয় না। তাছাড়া তিনি স্কুল পরিচালন সমিতির সভাও যথাসময়ে আহ্বান করেন না বলে সরাসরি অভিযোগ করলেন স্থানীয় জনগণ। বৃহস্পতিবার নাগরিকরা সাংবাদিকদের ডেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দিলেন। সৈয়দ মকবুল হোসেন,হবিবুর রহমান লস্কর,ফারুক উদ্দিন,শরিফ উদ্দিন,নজরুল ইসলাম,মহরম উদ্দিন সহ অনেক নাগরিক তথা এসএমডিসি সদস্য খেদ ব্যক্ত করে বলেন,চণ্ডীঘাট এলপি স্কুলটি বৃহত্তর পানগ্রাম এলাকার কচিকাঁচাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও বর্তমান প্রধান শিক্ষকের গতিবিধিতে তারা চিন্তিত। কেননা ওই শিক্ষক স্কুলের কোনও ব্যাপারেই পরিচালন সমিতির মতামতের তোয়াক্কা করেন না এবং খেয়ালখুশিমতো  চলেন। দীর্ঘ বারো বছর ধরে তিনি এই স্কুলে শিক্ষকতা করে এলেও নিজে প্রায় সময় অনুপস্থিত থাকেন এবং উপরমহলকে ম্যানেজ করে চলেন। স্কুল ক্যাম্পাসে দু’মাস থেকে ভরাটের জন্য মাটি ফেলে রাখা রয়েছে,চলাচলে বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে শিশুদের।কিন্তু কাছাড়ের জয়পুরের বাসিন্দা প্রধান শিক্ষকের এদিকে ভ্রূক্ষেপ নেই। স্কুলে খাতায় কলমে ৪৪৭ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন।এই স্কুলে এ ধরনের প্রধান শিক্ষক বেমানান বলে অভিযোগ স্থানীয়দের। তারা অবিলম্বে আলা উদ্দিনের বদলি দাবি করে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।

Tags: chandighatSilchar News
Previous Post

জমি কিনতে ’৬৫-র ভোটার তালিকা কেন, প্রশ্ন সুস্মিতার

Next Post

দু’দশক ধরে অর্ধনির্মিত বরুয়ালার স্বাস্থ্যকেন্দ্র !

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
দু’দশক ধরে অর্ধনির্মিত বরুয়ালার স্বাস্থ্যকেন্দ্র !

দু'দশক ধরে অর্ধনির্মিত বরুয়ালার স্বাস্থ্যকেন্দ্র !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?