Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে বাইপাসে উত্তেজনা, আহত পুলিশ আধিকারিক, গাড়ি ভাঙচুর

samayikprasanga by samayikprasanga
October 18, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে বাইপাসে উত্তেজনা,  আহত পুলিশ আধিকারিক, গাড়ি ভাঙচুর

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : মৃত্যু ঘটলো শিলচর এনআইটি সংলগ্ন বাবুটিলা এলাকার বাসিন্দা রবি সোনার(৩৬) নামে এক যুবকের। ঘুঙ্গুর বাইপাস এলাকায় মঙ্গলবার রাতে ঘটা এই ঘটনার জেরে সৃষ্টি হয় উত্তেজনার। আক্রমণ চালানো হয় পুলিশের উপর। এতে গুরুতর আহত হন ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুদ্ধিরাম মুক্তিয়ার সহ অন্য কয়েকজন পুলিশ কর্মী।
জানা গেছে  রাত ১১টা নাগাদ রবি সোনারকে রক্তাক্ত অবস্থায় বাইপাসে পড়ে থাকতে দেখা যায়। তার পাশে পড়েছিল একটি সাইকেল। যেভাবে রবিকে পড়ে থাকতে দেখা গিয়েছিল তাতে অনুমান করা হচ্ছে সাইকেলে চড়ে যাওয়ার সময় কোনও বড়  গাড়ি তাকে ধাক্কা মেরেছে।
ঘটনার পর ঘুঙ্গুর ফাড়ি পুলিশ রবিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছালে আক্রান্ত হয় উত্তেজিত জনতার হাতে। বাইপাসে বেপরোয়া যানবাহন চালনা  রোধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না এবং ঘটনার পর খবর দিলেও পুলিশের পৌঁছাতে বিলম্ব হয়েছে, এসব অভিযোগ তুলে জমায়েত লোকেরা মার মুখী হয়ে উঠেন। পুলিশের গাড়িতে আক্রমণ চালানো সহ পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়া হয়।  এতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুদ্ধিরাম মুক্তিয়ারের মাথায় আঘাত লাগে। আহত হন অন্য কয়েকজন পুলিশ কর্মীও। এতে সেই সময় পুলিশ কর্মীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
পরবর্তীতে রবি সোনার কে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এসবের মাঝে ঘটনার খবর পেয়ে  শহর থেকে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। রাতে এ সংবাদ লিখার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া গেছে।

Tags: accidentAssam PoliceCM Himanta Bishwa Sharmaramnagar bypass
Previous Post

অরুণাচলকে হারিয়ে রামানুজ ট্রফি পুনরুদ্ধার করল ইন্ডিয়া ক্লাব

Next Post

শঙ্কর দিঘির পুজোয় আকর্ষণ লন্ডন ব্রিজ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শঙ্কর দিঘির পুজোয় আকর্ষণ লন্ডন ব্রিজ

শঙ্কর দিঘির পুজোয় আকর্ষণ লন্ডন ব্রিজ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?