Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিকেটার ঋষভ পন্থ

samayikprasanga by samayikprasanga
December 30, 2022
in slider, খেলাধুলো
0
দুর্ঘটনায় গুরুতর আহত  ক্রিকেটার ঋষভ পন্থ

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

দেরাদূন, ৩০ ডিসেম্বর: উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ল ক্রিক্রেটার ঋষভ পন্থের গাড়ি। ঋষভের গাড়ি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঋষভ। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হরিদ্বার জেলায় মঙ্গলৌর এবং নরসানের মাঝে, রুরকি সীমান্তের কাছে দিল্লি-দেরাদূন হাইওয়ের ওপর। গাড়িটিতে আগুনও ধরে যায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত ক্রিকেটার ঋষভ পন্থের চিকিৎসার জন্য সম্ভাব্য সমস্ত ব্যবস্থা নিশ্চিত করতে এবং প্রয়োজনে একটি এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর জানিয়েছেন, হরিদ্বার জেলার মঙ্গলৌর ও নরসানের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি। রুরকি সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলৌর থানা এলাকার ৫৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পন্থ। সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। মাথায় চোট লেগেছে ভারতীয় এই উইকেট রক্ষকের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পন্থ নিজেই তাঁর বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেরাদূন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। কী ভাবে দুর্ঘটনা ঘটল, গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Tags: indian cricketrishav pant
Previous Post

প্রধানমন্ত্রী মোদির মা হীরাবেন প্রয়াত

Next Post

বড়াইলে পর্বতারোহীদের অনুসন্ধানী অভিযান

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
বড়াইলে পর্বতারোহীদের অনুসন্ধানী অভিযান

বড়াইলে পর্বতারোহীদের অনুসন্ধানী অভিযান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?