Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দুধপাতিলে শিশুকে মারধর,বাড়িতে ঢুকে পুরো পরিবারকে হত্যার হুমকি প্রতিবেশীদের

samayikprasanga by samayikprasanga
September 5, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

অনলাইন ডেস্ক : শিশুকে মারধরের প্রতিবাদ করতে গিয়েছিলেন তার ঠাকুমা। এতে ওই বৃদ্ধাকেও গালিগালাজ করা সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ হয়নি, এরপর অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকেও হত্যার হুমকি দেওয়া হয় পুরো পরিবারের লোককে। ঘটনা শিলচর থানা এলাকার ছোটদুধপাতিল গ্রান্ট প্রথম খন্ডের।

ঘটনা নিয়ে এলাকার বাসিন্দা রবীন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তি মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেছেন শুক্রবার। এজাহারে তিনি অভিযুক্ত করেছেন প্রতিবেশী গুরুপদ বিশ্বাস, শ্রীপদ নারায়ণ বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস ও নারায়ণ বিশ্বাসকে। এজাহারে রবীন্দ্র উল্লেখ করেছেন গত ৩ সেপ্টেম্বর বেলা ১১ টা নাগাদ তার ৯ বছরের ছেলে রূপক বিশ্বাস পাশের বাড়ির অমর সরকারের ছেলের সঙ্গে ওই বাড়িতে খেলাধুলা করছিল।‌তখন হঠাৎ করে গুরুপদ বিশ্বাস রূপককে হাত ধরে টেনে মাটিতে ফেলে দেন।এরপর চড়-থাপ্পড় মারেন।মার খেয়ে রূপক বাড়িতে চলে আসে।মারের চোটে কিছুক্ষণ পর তার জ্বর এসে যায়।এই অবস্থায়

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

রূপকের ঠাকুমা সুপ্রভা বিশ্বাস মারপিটের কারণ জিজ্ঞেস করতে গুরুপদদের বাড়ির দিকে রওয়ানা হলে গুরুপদ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ প্রাণনাশের হুমকি দেন।

এসব ঘটনাক্রমের পর বৃহস্পতিবার রাতে হঠাৎ গুরুপদ সহ অন্যান্য অভিযুক্তরা দা, লাঠি ইত্যাদি নিয়ে রবীন্দ্রর বাড়িতে চড়াও হন।বাড়ির লোকেদের বাইরে বের হওয়ার জন্য বললে কেউ অবশ্য ভয়ে বের হননি।তখন গুরুপদরা রবীন্দ্রর পরিবারের সবাইকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ দিয়ে প্রাণনাশের হুমকি দেন।

এভাবে অভিযোগ এনে রবীন্দ্র এজাহার দায়ের করার পর পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।তবে এপর্যন্ত ধরপাকড়ের কোন খবর নেই।

 

 

Tags: Assam PoliceDudhpatilfight
Previous Post

শিলচর মেডিক্যালে ধরা পড়লো জাল চিকিৎসক, রোগীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

Next Post

বাংলাদেশী বলে গালিগালাজের জের ! শিলচরে ঠিকাদারের বাড়িতে দলবদ্ধ হামলা, উত্তেজনা

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
বাংলাদেশী বলে গালিগালাজের জের ! শিলচরে ঠিকাদারের বাড়িতে দলবদ্ধ হামলা, উত্তেজনা

বাংলাদেশী বলে গালিগালাজের জের ! শিলচরে ঠিকাদারের বাড়িতে দলবদ্ধ হামলা, উত্তেজনা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?