Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ধলাইয়ে

samayikprasanga by samayikprasanga
January 9, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ধলাইয়ে

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : শিক্ষকের জানাজা শেষে বাড়ি ফেরার পথে ধলাই সপ্তগ্রামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে কাবুগঞ্জ নগদীরগ্রাম ৩য় খণ্ডের বাসিন্দা মোস্তফা আহমেদ লস্কর ও আসাদ গনি বড়লস্করের। মঙ্গলবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর উভয়ের মৃতদেহ পৌছায় বাড়িতে। মৃতদেহ বাড়িতে পৌঁছতেই সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। কাবুগঞ্জ-আমড়াঘাট সড়কে মৃতদেহ রেখে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অবরোধকারীদের  দাবি ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে,  উভয় পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতি পুরণ প্রদান করতে হবে।
অবরোধস্থলে  কাছাড়ের জেলা উপায়ুক্ত ও পুলিশ সুপারের উপস্থিতি দাবি করেন। একসময় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে। ঘন্টা খানিক সড়ক অবরোধ থাকার পর, অবরোধস্থলে পৌছান সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম। অবরোধকারীরা সার্কল অফিসারের নিকট বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেন। সার্কল অফিসার আশ্বস্ত করেন ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে তাদের দাবি সমূহ মেনে নেওয়া হবে। ন্যায় বিচার পাবে হত দুই ছাত্র। ক্ষতিপূরণের বিষয়ে কথা বলবেন উর্ধতন আধিকারিকের সাথে। সেখানে উপস্থিত ছিলেন ধলাই, সোনাই ও শিলচর সদরের পুলিশ আধিকারিকরাও। সার্কেল অফিসারের আশ্বাসে সড়ক অবরোধ সাময়িক স্থগিত ঘোষণা করলেও নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। এদিন বিকেলে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে উভয় ছাত্রের জানাজার পর শেষকৃত সম্পন্ন হয়।
Tags: accidentAssam PoliceDholairoad safety
Previous Post

করিমগঞ্জে বাজেয়াপ্ত ১০০ কোটির মাদক, গ্রেফতার ৪

Next Post

প্রয়াত প্রখ্যাত গায়ক উস্তাদ রাশিদ খান

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
প্রয়াত  প্রখ্যাত গায়ক উস্তাদ রাশিদ খান

প্রয়াত প্রখ্যাত গায়ক উস্তাদ রাশিদ খান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?