Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ত্রিপুরায় ডাইনি সন্দেহে মহিলা খুন, ধৃত আট

samayikprasanga by samayikprasanga
April 7, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
ত্রিপুরায় ডাইনি সন্দেহে মহিলা খুন, ধৃত আট

অনলাইন ডেস্ক : ডাইনি সন্দেহে এক মহিলা নৃশংসভাবে খুন হয়েছেন। তাঁকে খুনের অপরাধে ত্রিপুরা পুলিশ আটজনকে গ্রেফতার করেছে। ওই ঘটনায় খোয়াই জেলায় চাম্পাহাওর থানাধীন পূর্ব বেহালবাড়ি নেংটিবাড়ি কন্দ বস্তি এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, পরিত্যক্ত শৌচাগারের গর্তে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আটজনকে আটক করা হয়েছিল। খুনের ঘটনার স্বীকারোক্তি মূলে ওই আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এ-বিষয়ে মৃতের স্বামী রঞ্জন কন্দ বলেন, তাঁর স্ত্রী কৌশল্যা ঘাটুয়ালকে আত্মীয়রা অপহরণের পর খুন করেছে। তিনি বলেন, তাঁদের এক বড় ভাইয়ের মৃত্যু হয়েছিল। ওই মৃত্যুর জন্য তাঁর আত্মীয়রা তাঁদেরকে দোষারোপ করেন এবং মারধরে এগিয়ে গেছিলেন। তাঁকে কোন ক্ষতি না করলেও তাঁর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যান আত্মীয়রা। এরপর থেকে স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাই বিষয়টি পূর্ব বেহালাবাড়ি পঞ্চায়েতে জানানোর পর চাম্পাহাওয়র থানার দ্বারস্থ হন তিনি।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

তিনি বলেন, পুলিশ তাঁর স্ত্রীর অপহরণের বিষয়টি জানার পর কন্দ বস্তিতে গিয়ে জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন আটজনকে আটক করেছে। তাঁদের স্বীকারোক্তিতেই পুলিশ পরিত্যক্ত শৌচাগারের গর্ত থেকে কৌশল্যার মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় কাজল কন্দ(৬৫), চরিত্র কন্দ(৪০), চন্দন তাঁতি(৩৫), অজিত কন্দ(২৫), সঞ্জিত কন্দ(২০), বিমল কন্দ(১৯), মিঠুন কন্দ(১৮) ও আকাশ কন্দ(১৮)-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আধিকারিকের কথায়, গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ মহিলা নিখোঁজের খবর পেয়ে কন্দ বস্তিতে গেছে পুলিশ। সেখানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর মহিলার হদিস মিলেছে। তাঁরা ওই মহিলাকে খুন করার পর পরিত্যক্ত শৌচাগারের গর্তে ফেলে দিয়েছিল। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই পুলিশ আধিকারিক বলেন, ধৃত আটজন ওই মহিলাকে খুন করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags: Murdertripura cm manik sahaTripura Newswitchcraft
Previous Post

হাতি-মানব সংঘর্ষের দায়িত্ব মানুষকেই নিতে হবে : দ্রৌপদী মুর্মু

Next Post

শনিবারের টিপস

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শনিবারের টিপস

শনিবারের টিপস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?