Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

তিন মাসের মধ্যেই শিলচরে পুর নিগমের নির্বাচন:সিংহল

samayikprasanga by samayikprasanga
July 2, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
তিন মাসের মধ্যেই শিলচরে পুর নিগমের নির্বাচন:সিংহল

অনলাইন ডেস্ক : আগামী তিন মাসের মধ্যেই শিলচরে অনুষ্ঠিত হবে পুরনিগমের নির্বাচন। একথা জানিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংহল।

সোমবার শিলচরে জিএসটি আইন সম্পর্কিত সমস্যা নিয়ে এক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। তিনি বলেন পুরনিগমের সীমানা নিয়ে আদালতে মামলা চলছে। আশা করা যায় আগামী দুই মাসের মধ্যে মামলার ফয়সালা হয়ে যাবে। ফয়সালা হওয়ার পরই করানো হবে নিগমের নির্বাচন। তিনি আরও বলেন, শিলচরে জমা জলের সমস্যার নিরসনে মাস্টার ড্রেনেজ প্রকল্প হাতে নেওয়া হবে। শহরের বড় বড় খাল গুলো সংস্কারেও হাতে নেওয়া হবে প্রকল্প। মন্ত্রী এদিন রাঙ্গিরখালের গার্ডওয়াল নির্মাণের কাজও পরিদর্শন করেন। তিনি বলেন গার্ডওয়াল নির্মাণের পাশাপাশি খালের আবর্জনা সাফাই এবং খননেরও ব্যবস্থা করা হবে। গার্ড ওয়াল তৈরির জন্য ৪২ কোটি টাকা মঞ্জুরের কথা উল্লেখ করে তিনি বলেন আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প আসবে শিলচরের জন্য। উন্নয়নের প্রশ্ন হিমন্ত বিশ্ব শর্মা সরকার আটকে থাকবে না মোটেই।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এর আগে শিলচরের বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে “জিএসটি আইন” সম্পর্কিত সভায় তিনি বলেন এ সম্পর্কিত জটিলতার অবসান ঘটবে শীঘ্রই। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর আগামী দশ দিনের মধ্যে এনিয়ে তিনি প্রতিবেদন পেশ করবেন মুখ্যমন্ত্রীর কাছে। এরপর মুখ্যমন্ত্রী নেতৃত্বে নিশ্চিতভাবে এই জটিলতার সমাধান ঘটবে।

সভায় মতবিনিময় কালে “মিস ম্যাচ”নোটিশ কিছু নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে খেদ ব্যক্ত করা হয়। মন্ত্রী বলেন সব সমস্যার সমাধানই হবে শীঘ্র।

ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন করিমগঞ্জের তারা কিশোর বণিক, শিলচরের দেবাশীষ স্বামী সহ অন্যান্যরা। ব্যবসায়ীরা অভিমত ব্যক্ত করে বলেন, ভ্যাট আইন বদলে যখন জিএসটি চালু করা হয় তখন অনেক ব্যবসায়ী তা ভালো করে বুঝতে পারেননি। এমনকি সরকারি আধিকারিকরাও ভালো করে বুঝাতে পারতেন না ব্যাপারটা।

এদিন মন্ত্রীর হাতে বিভিন্ন ব্যবসায়ী সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় স্মারকপত্র ও।

Tags: CM Himanta Bishwa SharmaMinister ashok singalSilchar Municipal Corporation
Previous Post

ছাগল মেরে গ্রেফতার হিলাড়া বাগানের টিলাবাবু

Next Post

দিসপুরের নির্দেশে কাছাড়ে ফাঁকিবাজ সরকারি চিকিৎসকদের ধরতে নজরদারি

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
দিসপুরের নির্দেশে কাছাড়ে ফাঁকিবাজ সরকারি চিকিৎসকদের ধরতে নজরদারি

দিসপুরের নির্দেশে কাছাড়ে ফাঁকিবাজ সরকারি চিকিৎসকদের ধরতে নজরদারি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?