Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডাঃ সম্বুদ্ধ ধরকে গৌরব শ্রী সম্মাননা মহারাষ্ট্রের রাজ্যপালের

samayikprasanga by samayikprasanga
February 6, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
ডাঃ সম্বুদ্ধ ধরকে গৌরব শ্রী সম্মাননা মহারাষ্ট্রের রাজ্যপালের

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘গৌরব শ্রী’ সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ সম্বুদ্ধ ধর। শুক্রবার মুম্বাইয়ের রাজভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি তাঁকে এই সম্মাননা প্রদান করেন। সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবী সংগঠন ‘মৈত্রী পিস ফাউন্ডেশন’। এদিন প্রখ্যাত সঙ্গীত পরিচালক অনু মালিক, বলিউড অভিনেতা রাজপাল যাদব সহ বিভিন্ন ক্ষেত্রের মোট ৪০ জন ব্যক্তিত্বকে এই পুরস্কারে ভূষিত করা হয়। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ডাঃ সম্বুদ্ধ ধর বলেন, সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়ে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। পাশাপাশি তিনি গর্ববোধ করছেন এই উপত্যকার জন্য। তিনি উল্লেখ করেন, উপত্যকার মানুষের অকৃত্রিম ভালবাসা তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি জানান, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাওয়াটা -ই তাঁর লক্ষ্য। হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে তিনি সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ডাঃ সম্বুদ্ধ ধর, পন্ডিচেরির জওহরলাল ইনস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জেআইপিএমইআর) থেকে এমবিবিএস এবং জেনারেল সার্জারিতে এমএস করেন। এরপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে নিউরোসার্জারিতে এমসিএইচ ডিগ্রি সম্পন্ন করেন। ২০২১-র অক্টোবরে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগদান করেন তিনি। তারপর থেকে এ পর্যন্ত ১৬৬টি অস্ত্রোপচার করেছেন।প্রসঙ্গত, রোগীদের সুবিধার্থে গত বছরের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পেজ চালু করেছেন ডাঃ ধর। তাঁর এই উদ্যোগ এ অঞ্চলের নাগরিকদের এক বড় অংশের প্রশংসা কুড়িয়েছে।

Tags: Dr sombuddh dharmaharastra governer
Previous Post

শিলচরে রেলের নির্মাণ শাখার কার্যালয়ে সিবিআইর তল্লাশি, ধৃত ইঞ্জিনিয়ার

Next Post

ফিসারি নির্মানকে কেন্দ্র করে দিলখুশ বাগানে উত্তেজনা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
ফিসারি নির্মানকে কেন্দ্র করে দিলখুশ বাগানে উত্তেজনা

ফিসারি নির্মানকে কেন্দ্র করে দিলখুশ বাগানে উত্তেজনা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?