Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

টুকরগ্রামে হঠাৎ নিচে বসে গেল বন্যা প্রতিরোধী “জিও মেগা টিউব”, আতঙ্ক

samayikprasanga by samayikprasanga
September 13, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
টুকরগ্রামে  হঠাৎ নিচে বসে গেল বন্যা প্রতিরোধী “জিও মেগা টিউব”, আতঙ্ক

অনলাইন ডেস্ক : জলের তোড়ে মাটি সরে গিয়ে অনেকটাই নিচে বসে গেল “জিও মেগা টিউব” । কাটিগড়া শ্রীপুর দ্বিতীয়খন্ড টুকরগ্রামে বন্যা প্রতিরোধে বাঁধের ভাঙ্গন স্থলে বসানো এই “জিও মেগাটিউব” নীচে বসে যাওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের।

এবছর বন্যায় টুকরগ্রামের ওই ভাঙ্গনস্থল দিয়ে জল ঢুকে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। এরপর গত জুলাই মাসে ওই ভাঙ্গনস্থলে বসানো হয় বন্যা প্রতিরোধী অত্যাধুনিক প্রযুক্তির “জিও মেগাটিউব”। গোটা বরাক উপত্যকায় প্রথমবারের মতো ব্যবহার করা ২৫ মিটার দৈর্ঘ্য, ৫ মিটার প্রস্থ এবং ১’৭ মিটার উচ্চতার বিশাল টিউবটি গতকাল বৃহস্পতিবার ঠিক মাঝের অংশে প্রায় আধ মিটার নিচে বসে যায়। টিউবের নিচের মাটি সরে যাওয়ায় সৃষ্টি হয়েছে এই অবস্থার।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

জলসম্পদ বিভাগ ভাঙ্গন স্থলে “জিও মেগাটিউব” বসানোর পর এলাকাবাসী অনেকটা নিশ্চিত হয়ে পড়েছিলেন। যাক এরপর হয়ত আর বন্যার জলে ডুবতে হবে না। তবে বৃহস্পতিবার এই টিউবের মাঝের অংশ বসে যাওয়ায় তাদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের।

যদিও জলসম্পদ বিভাগের কাছাড় সংমন্ডলের কার্যাবাহী বাস্তুকার কে জামান জানিয়েছেন,টিউবের মাঝের অংশ বসে যাওয়ার দরুন আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার কথায় জলের তোড়ে টিউবের নিচের অংশের মাটি ও বস্তা যতখানি বসার ছিল তা বসে গেছে। এতে সঙ্গে সঙ্গে বসেছে টিউবও । তবে নিচের অংশের মাটি আর বসার সম্ভাবনা নেই। আর টিউবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তিনি জানান যেটুকু অংশ বসে গেছে সেই অংশে বস্তা (জিও ব্যাগ) দিয়ে ফের সমান করে দেওয়া হবে।

Tags: Cachar District AdministrationCM Himanta Bishwa Sharmajio bagTukorgram
Previous Post

রবিবার নিযুক্তি পরীক্ষা : প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছার পথ সুগম করতে ব্যাপক ব্যবস্থা কাছাড়ে

Next Post

পুজোর নামে জমি দখলের চেষ্টা, আদালতের স্থগিতাদেশের উপেক্ষা উধারবন্দে!

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
পুজোর নামে জমি দখলের চেষ্টা, আদালতের স্থগিতাদেশের উপেক্ষা উধারবন্দে!

পুজোর নামে জমি দখলের চেষ্টা, আদালতের স্থগিতাদেশের উপেক্ষা উধারবন্দে!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?