Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জোনমণি মৃত্যু-মামলায় হাইলাকান্দির এসপিকে জিজ্ঞাসাবাদ

samayikprasanga by samayikprasanga
July 31, 2023
in slider, অসম
0
জোনমণি মৃত্যু-মামলায় হাইলাকান্দির এসপিকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক : আসাম পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) ‘লেডি সিংঘম’ জোনমণি রাভার রহস্য মৃত্যু-মামলায় হাইলাকান্দির পুলিশ সুপার (এসপি) লীনা দোলেকে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। গত ১৬ মে ভোররাত প্রায় দুটা নাগাদ নগাঁও জেলার জখলবন্ধার সরুভাগিয়া গ্রামের কাছে ৩৭ নম্বর জাতীয় সড়কে মরিকোলং থানার এসআই জুনমণি রাভার চার চাকার গাড়ির সঙ্গে একটি কনটেইনার ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অসম পুলিশের ‘দাবাং’ তথা ‘লেডি সিংঘম’ বলে পরিচিত জোনমণির মৃত্যু হয়। এর পর ঘটনাকে কেন্দ্র করে বহু জল ঘোলা হচ্ছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, না-পরিকল্পিত হত্যাকাণ্ড, এ নিয়ে খোদ পুলিশ প্রশাসনের মধ্যে চলছে বিস্তর চর্চা।

ঘটনার পর জোনমণি রাভার রহস্যমৃত্যুর তদন্ত করছিল সিআইডি। এর পর গণদাবির ভিত্তিতে এর তদন্তভার সিবিআইকে হস্তান্তর করতে ডিজিপিকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যথাসময়ে সিবিআই তদন্তের দায়িত্ব নিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমে পড়ে। জোনমণির মৃত্যুর সঙ্গে নাম জড়িয়ে পড়ে নগাঁওয়ের সাবেক পুলিশ সুপার লীনা দোলে সহ আরও কয়েকজনের। ঘটনার পর-পরই লীনা দোলেকে হাইলাকান্দিতে বদলি করা হয়। এছাড়া আরও কয়েজনের কর্মস্থল পরিবর্তন করে রাজ্যের পুলিশ প্রশাসন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

বিশেষ সূত্রের খবর, ৩১ জুলাই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এর তাবড় আধিকারিকরা মরিকোলংয়ের সাব-ইন্সপেক্টর জোনমণি রাভার চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় কোনও এক অজ্ঞাত স্থানে অধুনা হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দোলেকে জিজ্ঞাসাবাদ করেছেন। এই বছরের ১৯ মে জাখালাবান্ধা থানায় নিহত পুলিশ অফিসার জোনমণির মা সুমিত্রা রাভার দায়েরকৃত এফআইআরের ভিত্তিতে তৎকালীন নগাঁওয়ের এসপি লীনা দোলেকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছিল।

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি লাভলি কাটারিয়ার নেতৃত্বে সিবিআই-এর এক দল নগাঁও এবং লখিমপুর জেলা পরিদর্শন করে মামলায় জড়িত প্রায় প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। নকল সোনা এবং জাল ভারতীয় মুদ্রার নোট (এফআইসিএন) পাচারের সঙ্গে জড়িত অভিযোগে বহুজনকেও জিজ্ঞাসাবাদ করেছে এই সিবিআই-র দল। এছাড়া সিবিআই দল কলিয়াবরে অকুস্থলও পরিদর্শন করেছ, যেখানে এসআই জোনমণি রাভার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল।

Tags: Assam PoliceCBI enquiryHailakandi SPJonmoni Rabha
Previous Post

একদিনের জেলাশাসক বাগান শ্রমিকের ছেলে ভাগ্যদীপ

Next Post

জয়পুর এক্সপ্রেসে আরপিএফের গুলিতে হত ৪, ধৃত ঘাতক

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জয়পুর এক্সপ্রেসে আরপিএফের গুলিতে হত ৪, ধৃত ঘাতক

জয়পুর এক্সপ্রেসে আরপিএফের গুলিতে হত ৪, ধৃত ঘাতক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?