Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জিসি কলেজে মারপিটে আহত তৃণমূল পরিষদ সদস্য

samayikprasanga by samayikprasanga
April 24, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
জিসি কলেজে মারপিটে আহত তৃণমূল পরিষদ সদস্য

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : শিলচরের গুরুচরণ কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়ে গেছে।  নবনির্বাচিত সদস্যরা সোমবার শপথ গ্রহণ করেন। এরপরও কলেজে নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা প্রশমিত হয়নি। এদিন শপথ গ্রহণের পর মারপিট করা হলো তৃণমূল ছাত্র পরিষদের  এক সদস্য অর্ক মন্ডলকে। অর্ক ও তার সঙ্গীদের অভিযোগ মারপিট করেছেন এবিভিপির সদস্যরা। এক্ষেত্রে এক শিক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। ঘটনাকে ঘিরে কলেজে সৃষ্টি হয় বেশ উত্তেজনাকর পরিস্থিতির। যার দরুন সামাল দিতে ছুটে যেতে হয় পুলিশকে।
অর্করা জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তারা কলেজের ক্যান্টিনে বসেছিলেন। তখন এবিভিপির বেশ কিছু সদস্য এসে তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। সে সময় এক শিক্ষকও সেখানে এসে অর্ককে  ধাক্কা মেরে চলে যেতে বলেন। কিছুক্ষণ এভাবে চলার পর অবশ্য ব্যাপারটা তখনকার মতো মিটে যায়। এরপর অর্ক এক সহপাঠিনিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাইরে বের হয়ে তার স্কুটি স্টার্ট করতে গেলে সেখানেও চড়াও হয় এবিভিপির কয়েকজন সদস্য। তারা ওই সহপাঠিনিকে ধাক্কাধাক্কি করা সহ অর্ককে মারপিট করে। ঘুষির চোটে অর্কর ঠোঁট ফেটে রক্ত ঝরতে থাকে।
ঘটনার পর খবর পেয়ে কলেজে ছুটে যায় পুলিশ। তবে পুলিশকে খুব একটা সক্রিয় হতে হয়নি।
তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বলেন, বর্তমানে কলেজে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বাচনের আগের বিষয়কে ঘিরে এখনও তাদের নানাভাবে উত্ত্যক্ত করা হচ্ছে। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েও সুবিচার মিলছে না। সবচেয়ে উদ্বেগের কথা এক শিক্ষক এদিন যেভাবে তাদের ধাক্কাধাক্কি করেছেন তা কোনও অবস্থায় মেনে নেওয়া যায় না। যদিও তারা ওই শিক্ষকের নাম জানাতে রাজি হননি।
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ নিয়ে এবিভিপির কর্মকর্তা তথা ছাত্র সংসদের সভাপতি রোহিত চন্দর বক্তব্য জানতে, তাকে বার কয়েক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
Tags: abvpAssam PoliceCM Himanta Bishwa SharmaGc collegesusmita debTrinomul Congresstrinomul student wing
Previous Post

আইপিএল জুয়া, ধৃত দুই

Next Post

কচুদরমে বিস্ফোরণ, আতঙ্ক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
কচুদরমে বিস্ফোরণ, আতঙ্ক

কচুদরমে বিস্ফোরণ, আতঙ্ক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?