Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জিরিঘাটে ধসে চাপা পড়ে হত দুই শ্রমিক

জখম বাড়ি মালিক সহ কয়েকজন

samayikprasanga by samayikprasanga
December 25, 2022
in slider, অসম
0
জিরিঘাটে ধসে চাপা পড়ে হত দুই শ্রমিক

কবীর আহমেদ

লক্ষীপুর, ২৫ ডিসেম্বর : এ যেন এক আকস্মিক মর্মান্তিক ঘটনা। শুকনো মরশুমে ও টিলা ধসে প্রাণ গেল দুজন শ্রমিকের। পেটের দায়ে টিলা কাটার কাজে বেরিয়ে আর বাড়ি ফেরা হলনা দুজন শ্রমিকের। নিহতদের একজন মহিলা, অন্যজন পুরুষ। এই ঘটনা সংঘটিত হয়েছে জিরিঘাট বাজার সংলগ্ন কলোনিতে। রবিবার বিকেলে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জিরিঘাট  কলোনির একটি বহুতল বাড়ি তৈরি করছেন স্থানীয় কাপড় ব্যবসায়ী রমন দাস (৩৫)। বাড়ির পরিসর বৃদ্ধি করতে টিলাভূমি কেটে সমতল করার কাজ শুরু করেন রমন। রবিবার টিলা কাটার কাজে নিয়োজিত করেন কয়েকজন শ্রমিক। কিন্তু টিলা কাটার জায়গায় জেসিবি লাগানোর সুযোগ ছিলনা। রবিবার সকাল থেকে কোদাল নিয়ে কাজ শুরু করেন শ্রমিকরা। এখানে তখন নিজে দাড়িয়ে কাজের তদারকি করছিলেন রমন। কিন্তু অবৈজ্ঞানিক পদ্ধতিতে টিলা কাটার কারণে বিকেল তিনটে নাগাদ বৃহৎ জায়গা ধসে পড়ে। তখন মাটি চাপা পড়েন রমন দাস সহ দুজন শ্রমিক সাজন্তি মুড়া ও কৃষ্ণ রায়। এই ধস থেকে বাকি শ্রমিকরা দৌড়ে বেঁচে গেলেও বেরিয়ে আসতে পারেননি সাজন্তী মোড়া নামের বছর সাতাশের মহিলা শ্রমিক ও কৃষ্ণ রায় (২৮) নামের অপর শ্রমিক। জীবন্ত সমাধি হয়ে যায় তাঁদের। বাড়ি মালিক রমন দাস মাটি চাপা পড়লেও বরাতজোরে বেঁচে যান। মাটির স্তূপে গলা পর্যন্ত চাপা পড়েছিল তাঁর। মাথা বাইরে থাকায় জীবন্ত উদ্ধার করা সম্ভব হয় তাঁকে। প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় শতাধিক লোকজন জড়ো হয়ে যে যেভাবে পারেন কোদাল বেলচা নিয়ে উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েন। প্রায় আড়াই তিনঘন্টা উদ্ধার কাজ চালিয়ে মাটি চাপা থেকে দুজন শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে জিরিঘাট পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।এই ঘটনা নিয়ে জিরিঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: Cachar NewsCachar PoliceLakhipur LandslideSilchar News
Previous Post

‘নরকেও সূর্যোদয় হয়’ প্রকাশিত

Next Post

বড়দিনে জমজমাট শিলচর

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বড়দিনে জমজমাট শিলচর

বড়দিনে জমজমাট শিলচর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?