Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জানুয়ারির মধ্যেই আলফা-র সঙ্গে চুক্তি : হিমন্ত

গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে অসমকে ‘স্বাধীন’ করা যাবে না

samayikprasanga by samayikprasanga
December 15, 2023
in slider, অসম
0
জানুয়ারির মধ্যেই আলফা-র সঙ্গে চুক্তি : হিমন্ত

অনলাইন ডেস্ক : জানুয়ারির মধ্যে আলোচনাপন্থী আলফা-র সঙ্গে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য ধার্য করা হয়েছে। শুক্রবার সাংবাদিকদের একথা জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এ জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আলফা-র সঙ্গে একবার চুক্তি স্বাক্ষরিত হলে সরকার পরেশ বরুয়া নেতৃত্বাধীন আলফা-স্বাধীনের সঙ্গে আলোচনার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে। এই শান্তি চুক্তির জন্য একটি যথাযথ খসড়া প্রস্তুত হয়েছে। তবে কিছু চূড়ান্ত হওয়া এখনও বাকি।’ উজান অসমে কথিত গ্রেনেড হামলার দুটি ঘটনার পরিপ্ৰেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘আলফা-স্বাধীনের কমান্ডার-ইন-চিফ পরেশ বরুয়া এবং তাঁর সংগঠনের অন্য ক্যাডারদের অবশ্যই বুঝতে হবে, গ্রেনেড নিক্ষেপের ফলে অসমের উন্নয়নে বাধার সৃষ্টি করবে। এতে কেউই উপকৃত হবেন না।’ হিমন্তের কথায়, ‘সহিংসতা অসমকে পিছনে নিয়ে যাবে। কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে অসমকে স্বাধীন করা যাবে না। বর্তমানে নতুন পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যে বিনিয়োগও আসছে। এ ধরনের ঘটনা রাজ্যের উন্নয়নকে থমকে দেবে।’ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি প্রশ্ন করতে চাই, নিজের মাতৃভূমিতে কে বোমা ছুঁড়ে? কারও প্রতি ক্ষোভ থাকলে তা চলতে দিন, সেটা ভিন্ন কথা। এটা আমাদের চিন্তার বিষয় নয়। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড সংগঠিত করে অসমে কী আনা হবে?’ পরেশ বরুয়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আলফা-স্বাধীন-এর নেতাদের সঙ্গে আলোচনা করা কোনও সমস্যা নয়, তবে গুরুতর বিষয় হল একটি চুক্তি করাই আসল চ্যালেঞ্জ।’

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

মুখ্যমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে আমি পরেশ বরুয়ার সঙ্গে কথা বলি। ফলাফল শূন্য। কালই তার সঙ্গে কথা বলতে চাইলে আমি তা করতে পারি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর দশ থেকে ১২ বার তার সঙ্গে কথা বলেছি। তার সঙ্গে কথা বলা কোনও বিষয় নয়। তবে আমাদের দুজনেরই নিজস্ব বাধ্যবাধকতা আছে। মতামতের মিল এখানে আসল বিষয়। আলোচনা করা সমস্যা নয়।’

উল্লেখ্য, মূল উগ্রপন্থী সংগঠন আলফা-র চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, উপ-সভাপতি প্ৰদীপ গগৈ, সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া, ডেপুটি কমান্ডার-ইন-চিফ রাজু বরুয়া, বিদেশ সচিব শশ চৌধুরী প্রমুখকে গ্রেফতার এবং বাংলাদেশ থেকে পুশ-ব্যাকের পর এই গোষ্ঠীর সঙ্গে ২০১১ সাল থেকে শান্তি আলোচনা শুরু হয়েছিল।

Tags: Assam CMHimanta Bishwa SharmaNational NewsULFA (I)
Previous Post

কাছাড়ে এফসিআইর ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়লো পাঁচ গুণ, আশায় কৃষকরা

Next Post

মানুষকে সন্ত্রস্ত করবেন না, আলফা-কে চ্যালেঞ্জ ডিজিপি-র

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
মানুষকে সন্ত্রস্ত করবেন না, আলফা-কে চ্যালেঞ্জ ডিজিপি-র

মানুষকে সন্ত্রস্ত করবেন না, আলফা-কে চ্যালেঞ্জ ডিজিপি-র

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?