Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যাওয়া নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ধৃত চার যূবক

samayikprasanga by samayikprasanga
June 22, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভাঙ্গার নির্যাতিতা ছাত্রীর পাশে করিমগঞ্জ বিজেপি

অনলাইন ডেস্ক : জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যাওয়া নাবালিকাকে ধর্ষণের টেষ্টার অভিযোগে পুলিশ গ্রেফতার করল চারজনকে। ঘটনা শিলচর থানা এলাকার নতুন কাঞ্চনপুরের।

গ্রেফতার করা হয়েছে, শ্রীকোনা আলমবাগ দ্বিতীয় খন্ড এলাকার খাইরুল উদ্দিন বড়ভূঁইয়া,কাটিগড়া গনিরগ্রাম চতুর্থ খন্ডের রফিক আহমেদ লস্কর ও সইফ আহমদ লস্কর সহ বড়খলা সোনাপুর প্রথম খন্ডের সামসুল আলম চৌধুরী এই চার যুবককে । এই চারজন নতুন কাঞ্চনপুর এলাকায় জঙ্গলের অদূরে কাঠচেরা ও ঘর তৈরীর কাজে নিয়োজিত ছিল কিছুদিন ধরে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

বছর ১৭র নাবালিকার মায়ের অভিযোগ,শুক্রবার বিকেল চারটা নাগাদ তার মেয়ে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়েছিল। তখন খাইরুল হঠাৎ করে পেছন দিক থেকে এসে তাকে ঝাপটে ধরে ধর্ষণে উদ্যত হয়।খাইরুল নাবালিকাকে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালানোর সময় তার হাত ও পা চেপে ধরে রাখে রফিক,সইফ ও সামসুলরা।এসবের মাঝে নাবালিকা জোরে জোরে চিৎকার শুরু করায় কিছুটা দূরে থাকা অন্যান্য লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

এভাবে অভিযোগ এনে নাবালিকার মা এজাহার দায়ের করার পর পুলিশ চারজনকে গ্রেফতার করে।গ্রেফতারের পর রবিবার তাদের আদালতে পেশ করা হয়।আদালতের নির্দেশে চারজনকে প্রেরণ করা হয়েছে হাজতে।

এদিকে খাইরুলদের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সূত্রটির বয়ান অনুযায়ী, খাইরুলের সঙ্গে পুরানো বিবাদের সূত্রে এভাবে মিথ্যা অভিযোগ সাজিয়ে দায়ের করা হয়েছে এজাহার। তবে পুলিশের বক্তব্য অভিযোগের স্বপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে চার জনকে।

Tags: Assam PoliceCM Himanta Bishwa SharmaRape
Previous Post

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক যুবকের

Next Post

শিলচরে অগপ যুবনেতার পরকীয়া ! ধরে পুলিশে দিলেন প্রেমিকা-র স্বামী

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

শিলচরে অগপ যুবনেতার পরকীয়া ! ধরে পুলিশে দিলেন প্রেমিকা-র স্বামী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?