Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চিকিৎসককে অপমান, কাটিগড়ায় আটক বিধায়ক প্রতিনিধি

samayikprasanga by samayikprasanga
November 19, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
চিকিৎসককে অপমান, কাটিগড়ায় আটক বিধায়ক প্রতিনিধি

অনলাইন ডেস্ক : চিকিৎসক ডাঃ মঞ্জুরুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসা সেবা নিয়ে অপমানজনক বক্তব্যের অভিযোগে পুলিশের হাতে আটক হলেন কাটিগড়ার বিধায়কের প্রতিনিধি এমাদুর রহমান চৌধুরী। মংগলবার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ।

তারিনীপুরের বাসিন্দা এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিক একসময় ইউডিএফ নেতা ছিলেন। তখন বেশ দাপট ছিল তার। একসময় দল চুপসে গেলে এমাদুরও লেলিয়ে যান। তবে কিছু দিনের মধ্যেই স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের প্রতিনিধি হয়ে এমাদুর স্বমহিমায় ফেরেন। বিভিন্ন সরকারি, বেসরকারি সভায় বিধায়কের হয়ে আসন অলংকৃত করেন তিনি। বিধায়কের প্রভাব খাটিয়ে রাতারাতি বেশ পরিচিতি পান এমাদুর। কয়েকদিন হলো, ফেসবুকে নিজে ‘বাস্তব চিত্র’ নাম দিয়ে একটি পেজ চালু করেন বিধায়কের এই প্রতিনিধি। ওই পেজে ভিডিও বার্তা ছেড়ে নিজের মতামত ব্যক্ত করতে থাকেন এমাদুর। অভিযোগ, ওই পেজ থেকে কাটিগড়ার স্বনামধন্য চিকিৎসক ডাঃ মঞ্জুরুল হককে নিয়ে বেশ বড় ভিডিও ছাড়েন এমাদুর। ভিডিও-তে ডাঃ হককে নিয়ে যথেচ্ছা মন্তব্য করেন তিনি। কাটিগড়া মডেল হাসপাতালের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্বরতঃ মঞ্জুরুলকে পাগল বলেও আখ্যায়িত করা হয় বলে অভিযোগ। এছাড়া চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসকদের নিয়ে নানা কটুক্তি করেন বলেও এমাদুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এনিয়ে এমাদুরের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে মঞ্জুরুলের হয়ে এমাদুরের শাস্তির দাবি তোলেন অনেকে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এদিকে, এনিয়ে সোমবার কাটিগড়া থানায় মামলা করেন ডাঃ হক। মংগলবার পুলিশ এমাদুরকে তার বাড়ি থেকে তুলে আনে। এ সংবাদ লেখা পর্যন্ত এমাদুরকে থাকায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এ খবর চাউর হতে এমাদুরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন অনেকে। তবে কাটিগড়ার বিধায়ক এখনও নীরবতা পালন করে চলেছেন বলে খবর। অনেকের মতে, রাত বাড়লে বিধায়কের কেরামতিতে তাঁর প্রতিনিধি ছাড়া পেয়ে গেলে আশ্চর্যের কিছু থাকবে না।

উল্লেখ্য, সোমবার হওয়া মামলার পর থেকে ‘বাস্তব চিত্র’ পেজে বিতর্কিত ভিডিও-টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Tags: Assam Policekatigorah
Previous Post

পড়ুয়াদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য শিলচরের দুই কলেজকে বই দিল পুলিশ

Next Post

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

বেঙ্গালুরুতে ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন, হত ১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?