Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চন্দ্রযানের সাফল্য ৭০ বছরের গবেষণার ফল : বিডিএফ

samayikprasanga by samayikprasanga
August 25, 2023
in slider, অসম
0
চন্দ্রযানের সাফল্য ৭০ বছরের গবেষণার ফল : বিডিএফ

অনলাইন ডেস্ক : চন্দ্রযান-৩-এর চাঁদে সফল অবতরণের জন্য সারা ভারতবাসীর সঙ্গে গর্বিত বরাক ডেমোক্রেটিক ফ্রন্টও। এই অভিযানের সঙ্গে যুক্ত অসমের কৃতি সন্তানদের সরকারি তরফে সম্মাননা প্রদানের আর্জি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার বিডিএফ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, সারা ভারতের কাছে এটি এক গর্বের মুহূর্ত। কারণ বিশ্বের তাবৎ বিজ্ঞানীরা যা করতে পারেননি  চ্যালেঞ্জ নিয়ে ভারতীয় বিজ্ঞানীরা সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন। তাই সারা বিশ্বে তাঁরা প্রশংসিত হচ্ছেন। এতে মহাকাশ চর্চার অনেক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

প্রদীপবাবু বলেন, একশ্রেণীর মানুষ এটিকে বর্তমান সরকারের সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যা একদমই সত্যি নয়। এই সাফল্য  গত সত্তর বছরের নিরবচ্ছিন্ন গবেষণা ও অভিজ্ঞতার ফল। তাই এর কৃতিত্ব পূর্ববর্তী ও বর্তমান বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ সবার। ৫০ বছর আগে মূলত বিক্রম সারাভাইয়ের উদ্যোগে তৈরি হয়েছিল ইসরো, যদিও তার আগে থেকেই ভারতে মহাকাশ চর্চা চলছিল। এই প্রসঙ্গে তিনি কবিগুরু রবীন্দ্রনাথের একটি চিঠির কথাও উল্লেখ করেন। যাতে কবি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় পড়ার জন্য বিক্রম সারাভাইকে সুপারিশ করেছিলেন। প্রদীপ দত্তরায় এদিন রাজ্যের ছয় বিজ্ঞানী যারা এই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারমধ্যে বরাকেরও তিন কৃতি সন্তান রয়েছেন, তাঁদের সবাইকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, তাঁদের জন্য আপামর অসমবাসী গর্ববোধ করছেন। এদের সবাইকে রাজ্যে ডেকে জনগনের পক্ষ থেকে সম্মাননা ও প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে সরকারি পারিতোষিক দেবার জন্য বিডিএফ এর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এতে রাজ্যের ছাত্রছাত্রীরা বিজ্ঞান তথা প্রযুক্তি চর্চায় আরও উৎসাহিত হবেন বলে মন্তব্য করেন তিনি।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: Barak Democratic FrontChandrayaan 3isro
Previous Post

সাইরাং সেতু বিপর্যয় : মৃতের সংখ্যা বেড়ে ২৩ 

Next Post

তামিলনাড়ুতে চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, মৃত ১০

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
তামিলনাড়ুতে চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, মৃত ১০

তামিলনাড়ুতে চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, মৃত ১০

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?