Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

‘গ্যাঙ অব ডেভিল’-র সদস্যকে ছেড়ে দেওয়ার জেরে বদলি বিলাসীপাড়ার ওসি

samayikprasanga by samayikprasanga
December 14, 2022
in slider, অসম
0
‘গ্যাঙ অব ডেভিল’-র সদস্যকে ছেড়ে দেওয়ার জেরে বদলি বিলাসীপাড়ার ওসি

‘গ্যাঙ অব ডেভিল’ ঘটনায় পুড়ছে বাইক।

সাময়িক প্রসঙ্গ, গুয়াহাটি, ১৪ ডিসেম্বর : ‘গ্যাঙ অব ডেভিল’ মামলায় ৯ জনকে গ্রেফতার করেও এবার পুলিশের বিরুদ্ধে ওই ‘গ্যাং’-কে প্রশ্রয় দেওয়ার অভিযোগে ধুবড়ি জেলা সরগরম। শুধু তাই নয়, ঘটনার জেরে ইতিমধ্যে বদলি করা হয়েছে পুলিশকর্তাকে। কারণ,নিয়ম ভঙ্গ করে ওই পুলিশ আধিকারিক ওই ‘শয়তান দল’-র সদস্যকে গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেন। যার ফলে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। ঘটনাটি বিলাসীপাড়ার। উল্লেখ্য, বাইক দুর্ঘটনায় এক প্রবীণ মহিলার হত্যাকারী ‘গ্যাঙ অব ডেভিল’ সদস্যকে মাত্র দশ মিনিটের মধ্যে মুক্তি দেওয়ায় ওই ঘটনায় বিলাসীপাড়ার ওসি সঞ্জীব দাসের সংযোগের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ধুবড়ি পুলিশ ‘গ্যাঙ অব ডেভিল’-এর ৪ অভিযুক্ত সদস্যকে গ্রেফতার করে। এর মধ্যে একজন সরাসরি বাইক দিয়ে ধাক্কা দিয়ে ৬৯ বছর বয়সি ওই মহিলাকে ঘটনাস্থলেই মেরেছে। দুর্ঘটনার পর বুক চিতিয়ে ‘শয়তান দল’-টি একটি ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। দলের এক সদস্য ভিডিও-তে বলছে, বাইক দিয়ে ওই মহিলাকে মারার পর পুলিশ তাদের একজনকে আটক করে। কিন্তু মাত্র ১০ মিনিটের মধ্যে তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছে তারা। এই খুশিতে তারা এখন পার্টিতে মত্ত। ভিডিও-টি ভাইরাল হওয়ার পর বিপাকে পড়ে পুলিশ। শুরু হয় ধরপাকড়। এরমধ্যেই বুধবার আকস্মিকভাবে বিলাসীপাড়া থানার ওসি সঞ্জীব দাসকে বদলির নির্দেশ দিয়েছেন ধুবড়ি জেলার পুলিশ সুপার অপর্ণা নটরাজন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Assam PoliceBilashipara PSCrime
Previous Post

হিমন্তের উপস্থিতিতে মেঘালয়ের চার বিধায়ক বিজেপিতে

Next Post

কাছাড়ে বাদ পড়া শিশুদের বিশেষ টিকাকরণ শুরু

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কাছাড়ে বাদ পড়া শিশুদের বিশেষ টিকাকরণ শুরু

কাছাড়ে বাদ পড়া শিশুদের বিশেষ টিকাকরণ শুরু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?