Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গাড়ি চুরির নাটক করে বীমার অর্থ আত্মসাৎ চক্র সক্রিয়

"কিংপিন" মণিপুরের বাসিন্দা, ডিমাপুরে দুজনকে জিজ্ঞাসাবাদ কাছাড় পুলিশের

samayikprasanga by samayikprasanga
May 5, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কোম্পানির “সেলস এক্সিকিউটিভ” সেজে প্রতারণা ব্যবসায়ীদের , শিলচরে ধৃত ২

অনলাইন ডেস্ক : ফিন্যান্স কোম্পানির মারফত গাড়ি ক্রয়ের পর চুরি হয়েছে দেখিয়ে বীমার সূত্রে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ডিমাপুরে আটক করা হলো আরও দুজনকে। বর্তমানে তদন্তের সূত্রে সেখানে যাওয়া কাছাড় পুলিশের এক আধিকারিক ডিমাপুর পুলিশের সহায়তায় সেই দুজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।

কাছাড় পুলিশ এই চক্রের সন্ধান পাওয়ার পর ইতিমধ্যে এ জেলায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। শ্রীকোনা আলমবাগ এলাকার আনোয়ার উদ্দিন লস্কর (৩১) ও অজিত দাস (৩০), দুধপাতিলের আমিরুল রহমান বড়ভূঁইয়া ওরফে বাবলু (৩৬), রংপুর কদমতলার আবেদ রাসুল বড় লস্কর (৩০) ও হাইলাকান্দি ব্রজপুরের জামিল আহমদ চৌধুরী (৩৩)-এই পাঁচজনকে গ্রেফতারের পর আদালতের অনুমতিতে হেফাজতে নিয়ে পুলিশ বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ‍‌ এর পাশাপাশি এক ফিন্যান্স কোম্পানির স্থানীয় ফ্রেঞ্চাইসি সংস্থার দুই কর্মকর্তাকেও পুলিশ ইতিমধ্যে শিলচরে জিজ্ঞাসাবাদ চালিয়েছে ।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

পুলিশের এক উচ্চপদস্থ সূত্র জানান, যোদ্ধা মডেলের যে গাড়ি চুরির ঘটনার তদন্তে নেমে এই চক্রের সন্ধান পাওয়া গেছে সেই গাড়িটি বর্তমানে রয়েছে ডিমাপুরে। গাড়ি নিয়ে আসতেই কাছাড় পুলিশের একটি দল সেখানে গিয়ে ডিমাপুর পুলিশের সহায়তায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ওই উচ্চপদস্থ সূত্র আরও জানান এই চক্রের “কিংপিন” মনিপুরের সেনাপতি জেলার বাসিন্দা। বর্তমানে তারও খোঁজ চলছে। চক্রের জাল বরাক উপত্যকা সহ ছড়িয়ে রয়েছে নাগাল্যান্ড এবং মনিপুরে।

এদিকে শিলচরে ফিন্যান্স কোম্পানির যে দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদেরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সঙ্গে বীমা কোম্পানির কয়েকজনও রয়েছেন পুলিশের সন্দেহের তালিকায়।

প্রসঙ্গত এই চক্রের সঙ্গে জড়িতরা খুব কায়দা করে গাড়ি ক্রয়ের পর চুরি হয়েছে বলে দেখিয়ে বীমার সূত্রে অর্থ আত্মসাৎ করে। প্রথমত তারা কোনও একজন লোককে ধরে তার নথিপত্র ও নাম দিয়ে ফিনান্স কোম্পানি মারফত গাড়ি ক্রয় করে। এর বিনিময়ে যে লোকের নথিপত্র ও নাম ব্যবহার করে গাড়ি কেনা হয়ে থাকে তাকে দেওয়া হয় কিছু টাকা। গাড়ি কেনার পর কিছুদিন ফিন্যান্স কোম্পানিকে কিস্তির টাকা দেওয়া হয় যথারীতি। এরপর হঠাৎ করে একদিন গাড়ি পাঠিয়ে দেওয়া হয় নাগাল্যান্ড বা মণিপুরে। আর এ জেলার কোনও থানায় রিপোর্ট করা হয় গাড়ি চুরি হয়েছে। এর ভিত্তিতে পরবর্তীতে বীমা কোম্পানি থেকে হাতে এসে যায় গাড়ির মূল্য। এভাবে বেশ কয়েক বছর ধরে কারবার চালিয়ে এই চক্রের লোকেরা বীমা কোম্পানি থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

Tags: Assam PoliceFraudnagaland
Previous Post

আজ উচ্চ মাধ্যমিকের ফল! ‘গুজব’ বলল শিক্ষা বিভাগ

Next Post

আগামী এক সপ্তাহ গোটা উত্তরপূর্ব জুড়ে বৃষ্টিপাত, জানালো আইএমডি

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
উধারবন্দে বজ্রপাতে মহিলা সহ আহত ৬

আগামী এক সপ্তাহ গোটা উত্তরপূর্ব জুড়ে বৃষ্টিপাত, জানালো আইএমডি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?