Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

খুন ! শিলচরে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, বন্ধুকে ঘিরে সন্দেহ

samayikprasanga by samayikprasanga
September 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
খুন ! শিলচরে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ,  বন্ধুকে ঘিরে সন্দেহ

অনলাইন ডেস্ক : শিলচর রংপুর গঙ্গাপাড়া য় প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। রাহুল রায় নামে ওই যুবকের মৃত্যুকে ঘিরে দানা বেঁধে উঠেছে রহস্য। সন্দেহ করা ঘটনাটা খুন।

জানা গেছে শনিবার সকালে রাহুলের মৃতদেহ এক প্রতিবেশীর বাড়ির ঘরের বাইরে একপাশে শৌচালয়ের পাইপে তার ই শার্ট দিয়ে গলায় ফাঁস পরানো অবস্থায় লেগে থাকতে দেখা যায়। তবে তার পা দুটি কিছুটা বেঁকে গিয়ে লেগেছিল মাটিতে। সকালে এই দৃশ্য দেখার পর এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাহুলের পরিজনরা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ সে ফোন করে জানায় রাতে বাড়ি ফিরবে না। থাকবে এক বন্ধুর সঙ্গে। এরপর শনিবার সকালে পাওয়া যায় তার মৃতদেহ।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

পরিজনরা সন্দেহ ব্যক্ত করেছেন, ঘটনাটা নিশ্চিতভাবে হত্যাকান্ড। তারা জানান, একে তো রাহুলের পা ছিল মাটিতে লেগে, এর উপর হাঁটু ছিল ফোলা। এছাড়া তার ঠোঁটেও ছিল আঘাতের চিহ্ন। তাদের কথায়, রাহুলকে মারধর করে হত্যার পর ঘটনাটাকে আত্মহত্যার রূপ দিতে তারই শার্ট দিয়ে গলায় ফাস পরিয়ে মৃতদেহ বেঁধে দেওয়া হয় ওই বাড়ির শৌচাগারের পাইপে।

পুলিশ অবশ্য এই মুহূর্তে ঘটনা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি নয়। পুলিশের এক সূত্র বলেন, মাটিতে পা লেগে থাকাটা খুব গুরুতর ব্যাপার নয়। রাহুলের গলায় ফাঁস পরানো শার্টের অন্য দিকটা যে পাইপে বাধা ছিল সেই পাইপ সম্পূর্ণ খাড়া। তাই সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে মৃতদেহের ভারে ফাঁস লাগানো শার্ট ঘষটে নিচে নেমে এসে পা মাটিতে লেগে যেতেই পারে। তবে এরপরও ঘটনাটা যেভাবে ঘটেছে, এতে রাহুল যে আত্মঘাতী হয়েছেন তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই ঘটনার পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকে রাহুলের বন্ধু রায় পদবীর অন্য এক যুবককে দেখা যাচ্ছে না। ঘটনাকে ঘিরে ওই বন্ধুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

Previous Post

ঘুষ নিতে গিয়ে ফের ধৃত লাটমন্ডল

Next Post

শিলচরে জন্মদাতা বাবার বাসনার শিকার হয়ে নাবালিকার সন্তান প্রসব!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচরে জন্মদাতা বাবার বাসনার শিকার হয়ে  নাবালিকার সন্তান প্রসব!

শিলচরে জন্মদাতা বাবার বাসনার শিকার হয়ে নাবালিকার সন্তান প্রসব!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?