Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কেরলে পরপর ভয়াবহ বিস্ফোরণ, নিশানায় খ্রিস্টানরা, হত একাধিক!

samayikprasanga by samayikprasanga
October 29, 2023
in slider, জাতীয়
0
কেরলে পরপর ভয়াবহ বিস্ফোরণ, নিশানায় খ্রিস্টানরা, হত একাধিক!

অনলাইন ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কেরলের এর্নাকুলাম এলাকা। রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ ঘটে। সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল, এখনও তা জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরপর তিনটি বিস্ফোরণ ঘটেছে। ইতিমধ্যেই ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড।

স্থানীয় সূত্রে খবর, তিন দিন ধরে ওই কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছে। রবিবারই ছিল অনুষ্ঠানের শেষ দিন। সেখানে প্রায় দু’হাজার মানুষ উপস্থিত ছিলেন। সকাল ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে। তারপরই পরপর আরও দুটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ঘটনায় জখমদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ছুটিতে থাকা চিকিৎসক এবং নার্সদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কালামাসেরি মেডিক্যাল কলেজ, এর্নাকুলাম জেনারেল হাসপাতাল এবং কোট্টায়াম মেডিক্যাল কলেজে অতিরিক্ত ব্যবস্থার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী হামলাও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এসিপি জানান, ‘৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম ঘটনাস্থলে রয়েছে। এটি বোমা বিস্ফোরণ ছিল কি না তার তদন্ত করা হচ্ছে।’

Tags: Cristian Convention centreKerala Bomb BlastNational NewsSecurity Threat
Previous Post

কংগ্রেসকে অচল ফোনের সঙ্গে তুলনা করলেন মোদি

Next Post

এবার অসম পুলিশ প্রধান জিপি সিংহকে কড়া হুঁশিয়ারি আলফার

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
এবার অসম পুলিশ প্রধান জিপি সিংহকে কড়া হুঁশিয়ারি আলফার

এবার অসম পুলিশ প্রধান জিপি সিংহকে কড়া হুঁশিয়ারি আলফার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?