Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কুস্তিগিরদের আন্দোলনে উত্তপ্ত দিল্লির যন্তরমন্তর

samayikprasanga by samayikprasanga
May 29, 2023
in slider, জাতীয়
0
কুস্তিগিরদের আন্দোলনে উত্তপ্ত দিল্লির যন্তরমন্তর

অনলাইন ডেস্ক : নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তরমন্তর চত্বর। রবিবার মিছিল করে নতুন সংসদ ভবনের উদ্দেশে যাওয়ার পথে আন্দোলনকারীদের আটকায় পুলিশ। কুস্তিগিরদের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তিও হয় পুলিশের। বেশ কয়েকজন আন্দোলনকারীদের আটক করেছে পুলিশ। অন্যদিকে, কুস্তিগিরদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে আসার পথে দিল্লির গাজিপুর সীমানায় কৃষক নেতা রাকেশ টিকায়েত ও তাঁর সমর্থকদের আটকে দেয় পুলিশ। নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিনই এই ঘটনায় ফের নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা ও সুস্থ পরিবেশ নষ্টের প্রতিবাদে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিক্ষোভরত ভারতীয় কুস্তিগিররা। কিন্তু তারপরও হরিয়ানার এই বিজেপি নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এবার ‘সুবিচার’ পেতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চলেছে তারা। রবিবার দিল্লিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। তাতে আবার বিক্ষোভরত কুস্তিগিরদের সঙ্গ দিতে আসছিলেন হরিয়ানার খাপ পঞ্চায়েতের সদস্য ও কৃষক আন্দোলনকারীরাও। যার জেরে রাজধানীতে নিরাপত্তা কড়া করা হয় প্রশাসনের তরফে। মিছিলটি শান্তিপূর্ণ হলেও তাকে সদ্য উদ্বোধন হওয়া সংসদ ভবনের সামনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন আন্দোলনকারীরা। তখনই তাঁদের আটকায় পুলিশ। মিছিলের নাম দেওয়া হয়েছে ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে বিপুল পরিমাণে পুলিস বাহিনী মোতায়েন করা হয়।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: delhi policeindian wrestling fedarationJantarmantarNational NewsSangsad Bhawan
Previous Post

দাঙ্গাবিধ্বস্ত মণিপুরে খতম ৪০ জঙ্গি

Next Post

উত্তর-পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
উত্তর-পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ

উত্তর-পূর্বের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?