Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাশ্মীরে ৩০০ ফুট খাদে বাস, হত ৩৭

দুঃখপ্রকাশ মোদির

samayikprasanga by samayikprasanga
November 15, 2023
in slider, জাতীয়
0
কাশ্মীরে ৩০০ ফুট খাদে বাস, হত ৩৭

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৭ জন যাত্রীর। এছাড়াও আরও ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, ডোডা জেলার আসার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর ১১.৫০ মিনিট নাগাদ ২৪৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। কিশত্বর থেকে জম্মুর দিকে যাচ্ছিল বাসটি।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে জম্মুগামী যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং ১৮ জন আহত হয়েছেন। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ডোডা-র ডিসি হরবিন্দর সিং বলেছেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনাস্থল থেকে ৩০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ জেকে ০২ সিএন-৬৫৫৫ নম্বরের বাসটিতে পঞ্চাশের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আসার, ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে যা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ জম্মুর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

Tags: bus accidentJammu and KashmirPM Modi
Previous Post

মাধ্যমিক পরীক্ষার রুটিনে আংশিক পরিবর্তন

Next Post

শিলচরে পত্নীকে বেঁধে রেখে তার সামনেই “আত্মঘাতী ” যুবক!

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
কালাইনে পিতার হাতে খুন চারদিনের নবজাতক

শিলচরে পত্নীকে বেঁধে রেখে তার সামনেই "আত্মঘাতী " যুবক!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?