Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কালাইন সড়কে দুর্ঘটনায় হত যুবক

samayikprasanga by samayikprasanga
February 23, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
কালাইন সড়কে দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : শিলচর-কালাইন সড়ক যেন দূর্ঘটনার বধ্যভূমি হয়ে উঠেছে! ফের সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের, গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার পড়ন্ত বিকেলে সড়কের জাটিঙ্গামুখে সংঘটিত হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। জাটিঙ্গামুখে টিপারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তারিণীপুরের বছর উনিশের সালমান হোসেন লস্কর নামের এক যুবকের। গুরুতর আহত হন আরও তিন ব্যক্তি। এরা হলেন সুফিয়ান হোসেন লস্কর (১৯), তারিণীপুর দ্বিতীয় খন্ড, কামিল হোসেন মজুমদার (২২), দুধপুর প্রথম খন্ড এবং নুর ইসলাম বড়ভুইয়া, কৃষ্ণপুর ডাকেরবন্দ এলাকায় বাড়ি। দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যায় ঘাতক টিপারটি।

জানা গেছে, এদিন শিলচর থেকে রানিঘাট অভিমুখে দ্রুতগতিতে একটি টিপার আসার পথে জাটিঙ্গামুখ এলাকায় একটি মোটর সাইকেলে ধাক্কা মারে, এতে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিনজন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে অরুণাচল পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এদিকে, দূর্ঘটনার পর স্থানীয়রা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মাস কয়েক আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রানিঘাটে এক পরিবারের তিনজনের মৃত্যু ঘটেছে। এছাড়া প্রতিদিন ওই সড়কে দুর্ঘটনা ঘটেই চলছে। সড়কে উপযুক্ত সাইডবাম না থাকায় ও রাস্তার মধ্যে ভয়ানক গর্তের জন্য ঘন ঘন দূর্ঘটনা ঘটছে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: accidentAssam Policekalain
Previous Post

জিরিঘাটে হেরোইন সহ ধৃত যুবক

Next Post

মহাসড়কে দুর্ঘটনায় হত বাইক আরোহী

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

মহাসড়কে দুর্ঘটনায় হত বাইক আরোহী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?