Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাটাখালে দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি

samayikprasanga by samayikprasanga
January 16, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাটাখালে  দুর্ঘটনার কবলে পিকনিকের গাড়ি

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : হাইলাকান্দি জেলার কাটাখাল কালীনগর তৃতীয় খণ্ডে ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়ল পিকনিকের গাড়ি। জানা গেছে কাটাখাল কালীনগর চতুর্থ খণ্ড সিংহপুর গ্রামের একটি বেসরকারি স্কুল কাটাখাল পাবলিক স্কুল নামে পরিচিত। স্কুল থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও কয়েকজন অভিভাবকরা বনভোজনে রওয়ানা হন মঙ্গলবার সকালবেলা। ছোট ছোট কচিকাঁচা বাচ্ছাদের নিয়ে আনন্দের জন্য যাত্রা আরম্ভ করতেই ঘটে গেল ভয়ংকর বিপদ। সারদা চরণ দে কলেজ ও সিনিয়র বেসিক স্কুলের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী একটি অপরিচ্ছন্ন জলের পুকুরে গিয়ে পড়ে গাড়িটি। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার কাজ শুরু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক রঞ্জন গগৈ, পাঁচগ্রাম থানার সিআই রাতুল দাস, অতিরিক্ত পুলিশ সুপার এসডি বরুয়া, ডিএসপি সুরজিৎ চৌধুরী এসডিআরএফ বাহিনী। ততক্ষণে আহতদের উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান স্থানীয় অটো চালক ও সচেতন মহল। পুলিশ সূত্রে জানা গেছে ছাত্র ছাত্রী সহ গাড়িটিতে মোট ২৫ জন যাত্রী ছিলেন। কালীনগর সরোজিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ছাত্র ছাত্রী সহ মোট ১৫ জন এই ঘটনায় আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মানিক সিংহ,পিংকু সিংহ সহ ৪ জন। জানা গেছে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাভেলার গাড়িটি একটি এলটো গাড়িতে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গড়িয়ে পড়ে।

Tags: accidentAssam PoliceKathakhal
Previous Post

বাদ্রিবস্তিতে দুর্ঘটনায় হত পিতা – পুত্র

Next Post

ধলাই জামালপুরে দলবদ্ধ আক্রমণে হত যুবক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
ধলাই জামালপুরে দলবদ্ধ আক্রমণে হত যুবক

ধলাই জামালপুরে দলবদ্ধ আক্রমণে হত যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?