Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাছাড় কলেজে “এডমিশন কমিটি”থেকে একযোগে পদত্যাগ ১১ শিক্ষকের

samayikprasanga by samayikprasanga
August 20, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাছাড় কলেজে “এডমিশন কমিটি”থেকে একযোগে পদত্যাগ ১১ শিক্ষকের

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : কাছাড় কলেজে কি ফের সরগরম হয়ে উঠছে পরিস্থিতি। কলেজের এডমিশন কমিটি থেকে একযোগে ১১ জন শিক্ষকের পদত্যাগকে ঘিরে শুরু হয়েছে এমন চর্চা।
কলেজের অধ্যক্ষ ড: সিদ্ধার্থ শংকর নাথ-এর সঙ্গে একাংশ শিক্ষকের সম্পর্কের টানাপোড়েন বা মনোমালিন্য কোনও লুকানো বিষয় নয়। বিগত দিনে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছিলেন একাংশ শিক্ষক। বেশ কিছুদিন ধরে আন্দোলন চলার পর গত বছর ১ নভেম্বর রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের সঞ্চালক সিদ্ধার্থবাবুকে সাসপেন্ড করেন। এরপর গত ৫ আগস্ট সঞ্চালক সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার করে সিদ্ধার্থ বাবুকে অধ্যক্ষ পদে পুনর্বহাল করেন। সঞ্চালক পুনর্বহালের নির্দেশ করার পর ৭ আগস্ট সিদ্ধার্ত বাবু ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরীট ভূষণ দে-র কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন।
সিদ্ধার্থ বাবু দায়িত্বভার গ্রহণের পর গত ১৬ আগস্ট কলেজের এডমিশন কমিটির আহ্বায়ক সুদীপ কুমার দাস সহ সদস্য অন্য দশজন শিক্ষক একযোগে  পদত্যাগ করেন। যাদের মধ্যে রয়েছেন জয়দীপ বিশ্বাস, আনন্দ চন্দ্র ঘোষ, হেমন্ত কুমার বরা, রাহুল কান্তি রায়, অভিনয় পাল, এ পুষ্পলতা সিং, অঙ্কিতা ঘোষ, দীপ্যমান মহন্ত, দুহিদি টেরন, দিরুপাক্ষ পাল, জয়ব্রত নাথ, নয়না গোস্বামী, পদ্মশ্রী চক্রবর্তী, পার্থজিৎ ভাওয়াল ও নিতু দেবনাথ।
কমিটি গঠন করা হয়েছিল ১৪ জনকে নিয়ে। এরমধ্যে দুই শিক্ষক বিশ্বজিৎ দেবরায় এবং মুকুল বরুয়া সহ অশিক্ষক কর্মচারী বিশ্বজিৎ যাদব ছাড়া সবাই পদত্যাগ করেছেন। পদত্যাগ কারীদের বক্তব্য ৭ আগস্ট থেকে কমিটিকে বলতে গেলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এই অবস্থায় তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। সঙ্গে ৭ আগস্টের পর ছাত্রভর্তির ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেসবের দায়ভারও নিতে পারবেন না তারা। প্রসঙ্গত সিদ্ধার্থ বাবু অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেই ৭ আগস্ট‌ই।
অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পেশ করার পাশাপাশি এর প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের সঞ্চালক, কলেজের পরিচালন সমিতির সভাপতির এবং কাছাড়ের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসকের কাছেও।
Tags: Cachar CollegeCachar District AdministrationCM Himanta Bishwa SharmaMLA Dipanyan chakraborty
Previous Post

লক্ষীপুরে মাদক সহ ধৃত ১

Next Post

শিলচরে সরকারি এলপি ও ইউপি স্কুলে বেসরকারি পাঠদান বন্ধের নির্দেশ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচরে সরকারি এলপি ও ইউপি স্কুলে বেসরকারি পাঠদান বন্ধের নির্দেশ

শিলচরে সরকারি এলপি ও ইউপি স্কুলে বেসরকারি পাঠদান বন্ধের নির্দেশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?