Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

করিমগঞ্জে রেল বিভাগের উচ্ছেদ অভিযান

samayikprasanga by samayikprasanga
March 20, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
করিমগঞ্জে রেল বিভাগের উচ্ছেদ অভিযান

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : করিমগঞ্জে রেল বিভাগের উচ্ছেদ অভিযান । দীর্ঘদিন থেকে রেলের জমি দখলে রাখা ৭১ টি পরিবারের কাছ থেকে জমি দখল মুক্ত করতে সোমবার সকাল থেকে চলে উচ্ছেদ অভিযান । শহর সংলগ্ন সরিষা এলাকায় অবশ্য কোন ধরনের বাধা বিপত্তি ছাড়াই উচ্ছেদ অভিযান নির্বিঘ্নে সম্পন্ন হয়। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ।
             রাজ্যের সর্বত্র সরকারি জমি দখল মুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। বিশাল বিশাল অট্টালিকায় চলছে প্রশাসনের বুলডোজার । করিমগঞ্জ রেল জংশনের আশপাশ এলাকায় দীর্ঘদিন থেকে বেশ কিছু পরিবার বসতি তৈরি করে বাস করে আসছে । পূর্বেও কয়েকবার এদের নোটিশ দেওয়া হয়েছিল জায়গা ছাড়তে । কিন্তু এতে লাভ হয়নি । সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে সমগ্র দেশে রেলের জমিতে থাকা অবৈধ দখলদারিতে রেলওয়ে বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করেছে। এর‌ই অঙ্গ হিসাবে সরিষা এলাকায় রেলের জমিতে অবৈধ দখলে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। এদিন আনুমানিক ৭১ টি ঘর রেলের জমি থেকে উচ্ছেদ করা হয় । পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকেই দুজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক বিশাল সিআরপিএফ বাহিনী সহ পুলিশ দল নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন। রেলের জমিতে অবৈধ ভাবে বসবাসকারীরা এতে কোন ধরনের বাধা প্রয়োগ না করায়, প্রশাসন যন্ত্রকে কোন ধরনের বল প্রয়োগ করতে হয়নি । উচ্ছেদ হওয়া অসহায় মানুষ পুনর্বাসনের জন্য সরকারের কাছে কাতর আবেদন জানান। বেশ কয়েক বছর থেকে রেলের জমিতে অস্থানা বানিয়ে কোনক্রমে দিন কাটাচ্ছেন তারা। তাদের রাত কাটানোর শেষ সম্বল টুকুও আর র‌ইলো না। এই বর্ষার মরশুমে কচিকাঁচা শিশুদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন, কীভাবে থাকবেন ! উচ্ছেদ হ‌ওয়া কয়েক-শো মানুষের করুন আর্তনাদে সংশ্লিষ্ট এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
Tags: CM Himanta Bishwa SharmaIndian railwaypm narendra modirail land eviction
Previous Post

তৃতীয়- চতুর্থ শ্রেণীর পদে স্থানীয়দের অগ্রাধিকার চাইলেন বাসব

Next Post

আন্দোলনরত পড়ুয়াদের দাবি মানল আসাম বিশ্ববিদ্যালয়

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
আন্দোলনরত পড়ুয়াদের দাবি মানল আসাম বিশ্ববিদ্যালয়

আন্দোলনরত পড়ুয়াদের দাবি মানল আসাম বিশ্ববিদ্যালয়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?