Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কংগ্রেস ডুবন্ত নৌকা, বোকারাই অর্থ দিয়ে ওই দলের টিকিট নিয়েছেন: হিমন্ত

samayikprasanga by samayikprasanga
April 26, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
কংগ্রেস ডুবন্ত নৌকা, বোকারাই অর্থ দিয়ে ওই দলের টিকিট নিয়েছেন: হিমন্ত

অনলাইন ডেস্ক : প্রশ্নটা ছিল পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সম্ভাবনা নিয়ে। ব্যাপারটা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করলেন বরাক উপত্যকায় তিনটি জেলা পরিষদ তো বটেই, সবকটি আঞ্চলিক পঞ্চায়েতও দখল করবে বিজেপি।

শনিবার হাতি ছড়ায় দলের নির্বাচনী সভায় বক্তব্য রাখার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মশকরা করে আরও বলেন, কংগ্রেসে নিলাম ডাকার মত করে অর্থ নিয়ে টিকিট বন্টন করা হয়েছে।যারা এভাবে টিকিট নিয়েছেন তারা নিতান্তই বোকা।কারণ ওই দলটা এক ডুবন্ত নৌকা,ওই দলের টিকিট নিয়ে জেতার কোনোও সম্ভাবনাই নেই। এরপর টিকিট বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ কে ঘিরে প্রদেশ কংগ্রেস যে তদন্তের কথা ঘোষণা করেছে এ নিয়েও মশকরা করে বলেন,ওদের তো সব কিছুই চলে সিন্ডিকেটের মাধ্যমে।একদল আগে টিকিট বন্টন করে অর্থ আদায় করেছে।এবার তদন্তের নামে পকেট ভরবে তদন্তকারীদের।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস জমানায় নিযুক্তি নিয়ে দুর্নীতির যে অভিযোগ রয়েছে এ নিয়েও সরব হন।বলেন একেক জন এসিএস অফিসার নিযুক্তিতে কংগ্রেস জমানায় কোটি টাকারও লেনদেন হয়েছে।এর চেয়েও উদ্বেগ জনক ব্যাপার হল জাস্টিস বিপ্লব শর্মা কমিটি যে রিপোর্ট দিয়েছে এতে উল্লেখ করা হয়েছে,কংগ্রেসের জমানায় চাকরি পেতে মহিলারা ঘুষ দেওয়ার পাশাপাশি করতে বাধ্য হতেন আরও অনেক কিছু।

 

Tags: CM Himanta Bishwa SharmaPanchayet election
Previous Post

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য, হাইলাকান্দিতে গ্রেফতার সাংবাদিক

Next Post

রেশন কার্ড থাকা মহিলারা ৬০০ টাকায় পাবেন রান্নার গ্যাস

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
রেশন কার্ড থাকা মহিলারা ৬০০ টাকায় পাবেন রান্নার গ্যাস

রেশন কার্ড থাকা মহিলারা ৬০০ টাকায় পাবেন রান্নার গ্যাস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?