Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

উৎসবের মেজাজ বাকস মিডিয়া ফুটবলে

সেমিতে বিদায় সাময়িক প্রসঙ্গের

samayikprasanga by samayikprasanga
April 14, 2023
in slider, অসম, খেলাধুলো, বরাক উপত্যকা
0
উৎসবের মেজাজ বাকস মিডিয়া ফুটবলে

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা ( বাকস ) পরিচালিত নীলোৎপল চৌধুরী স্মৃতি নকআউট ফাইভ এ সাইড ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা পেল যুগশঙ্খ। বৃহস্পতিবার শিলচর ফুটবল একাডেমীর অস্ট্রো টার্ফে অনুষ্ঠিত আসরের ফাইনালে তারা হারায় গতি দৈনিককে। ১-০ গোলে। উল্লেখ্য, আসর আয়োজনে বাকস -র দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কাছাড় পুলিশ।
                  মিডিয়া ফুটবলকে ঘিরে বৃহস্পতিবার একটা সাজো সাজো ভাব ছিল শিলচর একাডেমীর চত্বর জুড়ে। তমোজিৎ ভট্টাচাৰ্য, উত্তম সাহা, মিলন উদ্দিন লস্করদের মত ভেটারেনদের পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়েই সাতদলীয় আসরের সূত্রপাত হয়।  দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন যুগশঙ্খ ৩-০ গোলে হারায় প্রান্তজ্যোতিকে। সালেমথাং মার দুটি এবং জন এল ভাহেপায় এক গোল করেন। পরের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইর পর ই- মিডিয়াকে ২-১ গোলে হারায় মিডিয়া সুপার। বিজয়ী দলের হয়ে গোল করেন ইকবাল বাহার লস্কর, বাপ্পি আচার্যী। ই মিডিয়ার সান্ত্বনাসূচক গোলদাতা সঞ্জীব সিং। পরের ম্যাচে নিরুপম দাসের দারুণ হ্যাটট্রিকে বার্তালিপিকে ৩-০ গোলে হারায় রানার্স গতি দৈনিক।
           বাই পেয়ে সাতদলীয় আসরে সেমিফাইনালে উঠে সাময়িক প্রসঙ্গ। সেমিতে তাদের প্রতিপক্ষ ছিল যুগশঙ্খ। দারুণ ফুটবল উপহার দিয়েও শুধুমাত্র দুর্বল ভাগ্যের পরিপ্রেক্ষিতে শেষ হাসি হাসতে পারেনি সাময়িক প্রসঙ্গ। ২-০ গোলে প্রথম সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করে যুগশঙ্খ। তাদের হয়ে গোল করেন পীযুষ নাথ এবং সালেমথাং মার। অপর সেমিতে মিডিয়া সুপারকে ১-০ গোলে হারায় গতি দৈনিক। সেমিফাইনালেরও নায়ক নিরুপম। একমাত্র গোলটা করেন তিনিই। ফাইনালে অবশ্য ভাগ্য শিকে ছিড়েনি নিরুপমের। এবার সালেমথাং শেষ হাসি হাসেন। তাঁর গোলেই আসরে খেতাব জয়ের শিরোপা পায় যুগশঙ্খ। তবে হারলেও ফাইনালে দারুণ লড়াই উপহার দেয় গতি দৈনিক।
আসরের সেরা যুগশঙ্খ।
ফাইনাল শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সালেমথাং মার। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন গতির চিন্ময় নাথ। যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন সালেমথাং মার এবং নিরুপম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাকস কাছাড় কমিটির সচিব অভিজিৎ ভট্টাচাৰ্য। সাতটি দলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। আসরের ইনচার্জ চন্দন শর্মাকেও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। বাকস -র পক্ষ থেকে আসরের স্পনসর কাছাড় পুলিশের হাতে স্মারক তুলে দেওয়া হয়। আর তা গ্রহণ করেন পুলিশ সুপার নুমোল মাহাত্তা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলচর ডিএসএ সভাপতি বাবুল হোড়, সহ সভাপতি সুজন দত্ত, মাইনর গেমস সচিব শম্ভু চৌধুরী, শিলচর স্পোর্টিং অনুপ রায়, পুলিশ সুপার নুমাল মাহাত্তা, প্রান্তজ্যোতির চিফ এডিটর নিলয় পাল, যুগশঙ্খর ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, সীমান্ত ভট্টাচাৰ্য, বাকস – কেন্দ্রীয় সচিব রবি হাজাম, পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচাৰ্য প্রমুখ। সারাদিন ব্যাপী মজাদার ধারাভাষ্য -র মাধ্যমে উৎসবকে সজীব রাখেন দেবাশীষ পুরকায়স্ত, সায়ন বিশ্বাস, দিলীপ সিংরা। সত্যিই উৎসবই বটে।
Tags: babul horeBuks media footballCachar Policecachar spnilotpol choudharySilchar district sports associationSilchar football academysilchar sporting
Previous Post

পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল ছাত্রীর

Next Post

শিলচরে ফের বৃহন্নলা সন্ত্রাস

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
শিলচরে ফের বৃহন্নলা সন্ত্রাস

শিলচরে ফের বৃহন্নলা সন্ত্রাস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?