Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

উমার হাত ধরে টিম ইন্ডিয়ার মানচিত্রে অসম

বাংলাদেশ সফরের দলে বোকাজানের এই উইকেটরক্ষক

samayikprasanga by samayikprasanga
July 3, 2023
in slider, অসম, খেলাধুলো, বরাক উপত্যকা
0
উমার হাত ধরে টিম ইন্ডিয়ার মানচিত্রে অসম

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : অসম ক্রিকেটের জন্য সু খবর। এক মহিলা ক্রিকেটারের হাত ধরে টিম ইন্ডিয়ার মানচিত্রে জায়গা করে নিল অসম। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে জায়গা করে নিলেন উইকেটরক্ষক উমা ছেত্রী। ইমার্জিঙ ক্রিকেটার্স প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স -র পুরস্কার পেলেন তিনি। সম্ভবত দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্থান পেলেন উমা। তাঁকে  অভিনন্দন জানিয়েছেন অসম ক্রিকেট সংস্থার (এসিএ) প্রাক্তন সচিব দেবজিৎ শ‍ইকিয়া। বর্তমানে বিসিসিআইয়ের যুগ্মসচিব দেবজিৎ জানান, গত কার্যকালে তিনি যখন সচিব ছিলেন, সেই সময় মহিলা ক্রিকেটে নতুন করে জোর দেওয়া হয়। কনকলতা বরুয়া ট্রফি সহ একাধিক টুর্নামেন্ট সহ ভাল কোচিং সিস্টেম চালু করেছিল এসিএ। এর ফসল আসতে শুরু করেছে। এখন উমার রাস্তা ধরে অসমের আরও ক্রিকেটার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ছাপ ফেলবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। একইভাবে উমাকে অভিনন্দন জানিয়েছেন অসম ভেটেরন ক্রিকেট সংস্থার সচিব নাসির গুলখান। প্রসঙ্গত, উমার জেলা দল বোকাখান এবারের কনকলতা ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। উমা নিজেও জাতীয় দলের জার্সি পেয়ে উচ্ছ্বসিত। বর্তমানে তিনি বর্ষাপাড়া স্টেডিয়ামে এসিএ-র হাই পারফরম্যান্স ক্যাম্পে রয়েছেন।  তিনি জানান, টিম ইন্ডিয়ায় নির্বাচিত হয়ে দারুণ লাগছে। এক বন্ধুর কাছ থেকে তিনি এ খবর জেনেছেন।  সুযোগকে কাজে  লাগাতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানালেন উমা।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত দল  বাদ পড়েছেন বাংলার উইকেটরক্ষক রিচা ঘোষ, পেসার রেণুকা সিংহ ও স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল।বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মহিলাদের সাদা বলের সিরিজ়ের দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন বাংলার উইকেটরক্ষক রিচা ঘোষ, পেসার রেণুকা সিংহ ও স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল।৯ জুলাই মিরপুরে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দু’টি ম্যাচ ১১ ও ১৩ জুলাই। ১৬ জুলাই হবে প্রথম এক দিনের ম্যাচ। ১৯ জুলাই দ্বিতীয় ও ২২ জুলাই তৃতীয় এক দিনের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশের মহিলা দল।

ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, যস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী, অমনজ্যোৎ কৌর, শাব্বিনেনি মেঘনা, পুজা বস্ত্রকর, মেঘনা সিংহ, অঞ্জলি শর্বাণী, মণিকা পটেল, রাশি কনোজিয়া, অনুষা বারেড্ডি ও মিন্নু মণি।

ভারতের এক দিনের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, যস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী, অমনজ্যোৎ কৌর, প্রিয়া পুনিয়া, পুজা বস্ত্রকর, মেঘনা সিংহ, অঞ্জলি শর্বাণী, মণিকা পটেল, রাশি কনোজিয়া, অনুষা বারেড্ডি ও স্নেহ রানা।

Tags: Assam cricket associationbangladesh tourBCCICM Himanta Bishwa SharmaNational women cricket teamUma chetri
Previous Post

হাতে মাত্র ৪৫ দিন, ভুঁড়িওয়ালা পুলিশ কর্মীদের হুশিয়ারি ডিজিপি-র

Next Post

শিলচরে উৎকোচ নিয়ে সাসপেন্ড ট্রাফিক পুলিশ

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
শিলচরে উৎকোচ নিয়ে সাসপেন্ড ট্রাফিক পুলিশ

শিলচরে উৎকোচ নিয়ে সাসপেন্ড ট্রাফিক পুলিশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?