Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

‘উচ্চাকাঙ্ক্ষী’ জেলা হাইলাকান্দি, তকমা মুছে ফেলার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

samayikprasanga by samayikprasanga
May 23, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
‘উচ্চাকাঙ্ক্ষী’ জেলা হাইলাকান্দি, তকমা মুছে ফেলার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর

অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন ও আয়ুস প্রতিমন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই হাইলাকান্দি জেলাকে কেন্দ্রীয় সরকারের দেওয়া উচ্চাকাঙ্ক্ষী জেলার তকমা মুছে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার হাইলাকান্দি শহরের রবীন্দ্রভবনে পঞ্চায়েত প্রতিনিধি এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের এক সম্মেলনে এই আহ্বান জানান।

দেশের ১৭৮টি জেলা উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়ায় এই জেলাগুলিতে উচ্চাকাঙ্ক্ষী জেলা বলে স্বীকৃতি দিয়ে এগুলির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে মন্ত্রী ভাষণে জানান। জেলায় স্বাক্ষরতার হার বর্তমানে ৭৮ শতাংশ রয়েছে বলে মন্ত্রী ভাষণে উল্লেখ করে এই হার এগিয়ে নিয়ে যেতে জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, ভ্যাকসিন সুনিশ্চিত করা সহ অপুষ্টি দূর করতে সরকার থেকে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার সুফল যাতে সংশ্লিষ্ট সবাই পান তা সুনিশ্চিত করতে হবে। সভায় ডিডিসি অ্যালডার্ড ফারহীন উদ্দেশ্য ব্যাখ্যা করেন। জেলা পরিষদের সভাপতি ফারহানা খানম চৌধুরী, সহ-সভাপতি হিলাল উদ্দিন বড়ভূঁইয়া সহ জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার জয়দীপ শুক্লা সভায় প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

Tags: Barak Valley NewsCentral Minister Manjupara MahendrabhaiHailakandi district administration
Previous Post

কুস্তিগীরদের আন্দোলনের একমাস পূর্তি, মোমবাতি মিছিল

Next Post

চিকিৎসকের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
চিকিৎসকের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী

চিকিৎসকের ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?