Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ই-অটো নয়, আপাতত শুধু ই-রিক্সার জন্যই ওড-ইভেন: ডিটিও

samayikprasanga by samayikprasanga
November 22, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ই-অটো নয়, আপাতত শুধু ই-রিক্সার জন্যই ওড-ইভেন: ডিটিও

অনলাইন ডেস্ক : শিলচর শহরে ই-রিক্সার জন্য ওড-ইভেন পদ্ধতি চালু করার সিদ্ধান্ত প্রথমবার নেওয়া হয়েছিল এই বছর জানুয়ারি মাসে। তবে সম্প্রতি শহরে প্রত্যেক ই-অটো চালকদের কাছে এক বার্তা আসে। সেখানে বলা হয় এবার তাদের জন্যও এই পদ্ধতি চালু হয়েছে। এরপর শুরু হয় পুলিশের ধরপাকড় এবং এতে নাজেহাল হন চালকরা। পরিস্থিতি সামাল দিতে অল কাছাড় কমার্শিয়াল ই-অটো অ্যাসোসিয়েশন জেলার পরিবহন আধিকারিকের দ্বারস্ত হয়। তিনি ট্রাফিক আধিকারিকদের ফোন করে জানান, ই-অটো নয়, আপাতত শুধুমাত্র ই-রিক্সার জন্যই ওড-ইভেন পদ্ধতি রয়েছে।

ই-অটো চালকরা জানান, গত দুদিন থেকেই ট্রাফিকের আধিকারিকরা তাদের আটকাচ্ছেন এবং ওড-ইভেন পদ্ধতির নাম করে চালান কাটা হচ্ছে। অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, ‘ই-অটোর জন্য এখনও কোনও আলাদা নিয়ম বানায়নি জেলা প্রশাসন। ওড-ইভেন পদ্ধতি শুধুমাত্র ই-রিক্সার জন্য রয়েছে। এছাড়া হঠাৎ করে এদের উপর এভাবে নিয়ম চাপিয়ে দেয়া যায় না। তার জন্য সবাইকে নিয়ে বৈঠক করতে হয়, এরপর সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা বিষয়গুলো জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যামের কাছে তুলে ধরি। তিনি আমাদের কথা দেন ট্রাফিক পুলিশ ই-অটো চালকদের উপর ওড-ইভেন পদ্ধতি চাপিয়ে দেবে না। এতে আমরা আশ্বস্ত।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

বিকাশ জানান, তারা এই নতুন সংগঠন গড়ে তুলেছেন এবং এর উদ্দেশ্য হচ্ছে ই-অটো চালকদের স্বার্থরক্ষা। তিনি বলেন, ‘সমাজের একটা বড় অংশ চাকরির অভাবে অটো চালায়। একটা ই-অটো কিনতে প্রায় চার লক্ষ টাকা দরকার এবং সমাজের শিক্ষিত যুবকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে এগুলো কিনে। আমরা শহরের ট্রাফিকের সমস্যার কথা বুঝি তবে আমাদের কথাও প্রশাসনকে বুঝতে হবে। আমরা বৃহস্পতিবার রমেশ শ্যাম মহাশয়ের কাছে কথাগুলো জানাই এবং তিনি আশ্বাস দেন আমাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকের সকলের সম্মতিক্রমে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আমরা পালন করব।’ এদিন জেলা পরিবহন আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদানের সময় সভাপতি বিকাশ ভট্টাচার্যের সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক হরি দাস, কোষাধ্যক্ষ রাজু সাহা, সদস্য জিতুলাল দাস, শাহাবুদ্দিন বড়ভূঁইয়া, শমশের উদ্দিন মাজারভূঁইয়া, মহেন্দ্র দাস, জয় কুমার গৌড়, জয়ন্ত দাস, নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

Tags: Cacher district administrationE autoSilchar
Previous Post

সদরঘাটে ওয়েল ট্যাঙ্কারের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

Next Post

পূর্ব শিলচর হাইস্কুলে দুর্নীতির থাবা !

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

পূর্ব শিলচর হাইস্কুলে দুর্নীতির থাবা !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?