Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ইন্ডিয়ান আইডলে শিলচরের মৈথিলী

শুক্র ও শনি অনুষ্ঠান

samayikprasanga by samayikprasanga
October 13, 2023
in slider, অসম, সাহিত্য
0
ইন্ডিয়ান আইডলে শিলচরের মৈথিলী

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের খরা কাটিয়ে গানের জগতে এবার সর্বভারতীয় মঞ্চে ফের শিলচরের নাম উঠে এসেছে। আর এর সরাসরি কৃতিত্ব আদায় করে নিয়েছেন শিলচরের মেয়ে মৈথিলী সোম। স্মর্তব্য যে, এ রকমই গানের আসর মাত করে ‘ভারতকণ্ঠ’ শিরোপা লাভ করেছিলেন শিলচরের দেবজিত সাহা। ২০০৫ সালে জি-টিভির প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে ‘ভারতকণ্ঠ’ হন দেবজিত। এরপর ১৭ বছর টানা খরা চলছিল। সর্বভারতীয় মঞ্চে বরাকের ভাগ্যে এমন স্বীকৃতি তেমন আর আসেনি। সেই খরা কাটিয়ে আরেক শিল্পী দৃপ্ত ভঙ্গিমায় এগিয়ে যাচ্ছেন মৈথিলি। ১৪-১৫ অক্টোবর সোনি চ্যানেল ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে প্রথমবারের মতো শিলচরের মেয়ে মৈথিলী সোম অংশ গ্রহণ করবেন।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

শহর শিলচরের অজিতকুমার সোম ও মঞ্জু সোমের নাতনি এবং দেবজিত সোমের মেয়ে মৈথিলী। দেবজিতবাবু সপরিবারে সাউথ আফ্রিকার বাসিন্দা ছিলেন। বর্তমানে সপরিবারে রয়েছেন মায়ানগরী মুম্বইয়ে। মৈথিলী বহু বছর ধরেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে কর্মরত। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে খুব কম বয়সেই তার প্রতিভার পরিচয় দিয়েছেন। তার সঙ্গীতচর্চা বা সাধনা এবং পরিশ্রমের ফলস্বরূপ অর্জন করেছেন প্রচুর সুনাম। ইতিমধ্যে ভারতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী কৈলাশ খেরও মৈথিলীকে দিয়ে হিন্দি গানের অ্যালবামে গান করিয়েছেন। এরমধ্যেই মৈথিলী বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন। মেয়ে যাতে গান নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, সে জন্য তার বাবা সপরিবারে মুম্বই ফিরে এসেছেন।

শনি ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) সোনি চ্যানেল ইন্ডিয়ান আইডলে মৈথিলির সঙ্গে থাকতে পরিবারের তরফে সঙ্গীতপ্রেমীদের কাছে আহ্বান জানিয়েছেন তার বাবা দেবজিত সোম।

Tags: indian idolkumar shanuMaitheli shomeshreya ghoshalsony channel
Previous Post

শিলচরে ফের সম্মুখ সমরে বৃহন্নলাদের দুইগোষ্ঠী, আতঙ্ক

Next Post

ছোট দুধপাতিলে বিধায়ক তহবিলের কাজ নিয়ে মারপিট, উত্তেজনা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
রংপুর হাইস্কুলে সহপাঠীর আক্রমণে আহত অষ্টম শ্রেণীর ছাত্র

ছোট দুধপাতিলে বিধায়ক তহবিলের কাজ নিয়ে মারপিট, উত্তেজনা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?